অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং খালের জল বাড়লেই থমকে যায় জনজীবন, কবে মিলবে পাকা সেতু?

নেশামুক্ত যুব সমাজ গড়ার অঙ্গীকার, উদয়নারায়ণপুরে ‘নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট’-এর সচেতনতা শিবির

নেশামুক্ত যুব সমাজ গড়ার অঙ্গীকার, উদয়নারায়ণপুরে ‘নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট’-এর সচেতনতা শিবির

অভিজিৎ হাজরা: নেশামুক্ত যুব সমাজ গড়ে তোলাই বিকশিত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু বর্তমান সময়ে যুব সমাজের একাংশ ক্রমশ মাদক ও বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে তাদের ভবিষ্যৎ, পারিবারিক জীবন এবং সামাজিক পরিবেশের উপর। এই উদ্বেগজনক পরিস্থিতি থেকে যুব প্রজন্মকে সচেতন করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হল হাওড়ার উদয়নারায়ণপুরে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন ‘মাই যুব ভারত’, হাওড়া এবং পাঁচারুলের ‘প্রণাম ওয়েলফেয়ার সোসাইটি’-র যৌথ উদ্যোগে উদয়নারায়ণপুরের সাউথ পয়েন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ‘নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট’। কর্মসূচির মূল ভাবনা ছিল ‘নেশামুক্ত যুব – বিকশিত ভারত’।

প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 110 জন যুবক-যুবতী ও ছাত্রছাত্রী। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশ নেন। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠনে প্রত্যেকের ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা হয়। এটি ছিল ‘নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট’-এর 22তম সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে ‘মাই ভারত’ পোর্টালের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে নেশার কারণে যুব সমাজের সামনে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা, নেশা থেকে বেরিয়ে আসার উপায় এবং সচেতনতার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার বিষয়গুলি তুলে ধরা হয়।শিবিরকে আরও অংশগ্রহণমূলক করে তুলতে আয়োজন করা হয় স্লোগান প্রতিযোগিতা, সচেতনতামূলক তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন, দলগত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার। পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করানো হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নেশার বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট কারুশিল্পী সত্যব্রত মণ্ডল এবং পাঁচারুল ‘প্রণাম ওয়েলফেয়ার সোসাইটি’-র সম্পাদিকা তনুশ্রী পল্লে মিত্র। এছাড়াও সাউথ পয়েন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষা মৌমিতা ঘোষ ব্যানার্জি, প্রধান শিক্ষক সৌভিক মুখার্জি, প্রশাসনিক অধিকর্তা মুকেশ শর্মা, প্রতিষ্ঠানের সম্পাদক সাগর চন্দ্র প্রধান এবং সহশিক্ষক তন্ময় মণ্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে নেশার প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলিকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, তরুণ প্রজন্মের হাতে রয়েছে আগামী দিনের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ চিন্তাভাবনা, ইতিবাচক মানসিকতা এবং সঠিক দিশা দেখানো অত্যন্ত জরুরি।নেশার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং যুব সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার এই উদ্যোগ উদয়নারায়ণপুর এলাকায় বিশেষ তাৎপর্য বহন করছে। উপস্থিত যুবক-যুবতীদের অংশগ্রহণে এদিনের কর্মসূচি নেশামুক্ত সমাজ গঠনের বার্তাকে আরও জোরালো করে তুলেছে।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের