অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

T20-World Cup

প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতীয় ক্রিকেটাররা,কী বললেন প্রধানমন্ত্রী? দেশ

প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতীয় ক্রিকেটাররা,কী বললেন প্রধানমন্ত্রী?

গত ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সেই জয়ের পর তাঁদের দেশে ফিরতে সময় লেগে গেল ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে। বিগত ৪ দিন কার্যত হোটেলবন্দি ছিলেন রোহিতরা। হারিকেন বেরিলের ভয়ঙ্কর তাণ্ডবে তাঁদের দেশে ফেরাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তবে বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরেছে 'মেন ইন ব্লু।' টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাখানেক মোদির বাসভবনে ছিল ভারতীয় দল। সেখানে গোটা দলের সঙ্গে কথা বলতে

অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল! T20-World Cup

অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল!

আক্ষেপ মেটার পরই নতুন সমস্যা। বার্বাডোজের ঘূর্ণিঝড়। সব কিছু ঠিক থাকলে আগেই দেশে পৌঁছে যেত চ্যাম্পিয়ন ভারতীয় দল। কিন্তু সেই সুযোগটাই মিলছিল না। ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ঝড় নিয়ে যতটা ভয়ঙ্কার কল্পনার পরিস্থিতি ছিল, ততটা তয়ঙ্কর হয়নি, সেটাই রক্ষে। ট্রফি জিতেও অবশ্য আটকা পড়ে থাকতে হয়েছিল বার্বাডোজেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা হয়। অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল।ভারতীয় দল সাত-সকালে দেশে ফে

কোহলি-রোহিতের পর অবসর নিলেন রবীন্দ্র জাদেজাও! CRICKET

কোহলি-রোহিতের পর অবসর নিলেন রবীন্দ্র জাদেজাও!

বিরাট কোহলি ও রোহিত শর্মার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন রবীন্দ্র জাদেজাও। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের এক দিন পর ইনস্টাগ্রাম বার্তায় অবসরের ঘোষণা দেন এই বাঁহাতি। ৩৫ বছর বয়সী জাদেজা ভারতের হয়ে ৭৪ টি-টোয়েন্টি খেলেছেন। অবসর-ঘোষণার বার্তায় জাদেজা লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গৌরবের সঙ্গে দ্রুতবেগে ছুটে চলা ঘোড়ার মতো আমি সব সময়ই দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্যান্য সংস্করণে সেটা করে যাব। আন্ত

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লো পূর্ব মেদিনীপুরের  জমিত্যা গ্রামের ছেলে দয়ানন্দ গরানি ! T20-World Cup

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লো পূর্ব মেদিনীপুরের জমিত্যা গ্রামের ছেলে দয়ানন্দ গরানি !

পূর্ব মেদিনীপুরের এক চাষির ছেলে দয়ানন্দ গরানি।আসলে দয়ানন্দ হলেন টিম ইন্ডিয়ার অন্যতম থ্রো-ডাউন স্পেশালিস্ট, নিজেদের সাফল্যের জন্য বিরাট কোহলিরা যাঁর কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যেই।এখান থেকেই উত্তোরণের পথ বেয়ে আজ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচিং সাপোর্টিং স্টাফ দয়ানন্দ গরানি জয় সেলিব্রেট করছে বিরাট রোহিতের সঙ্গে । দেখে মনের শান্তি আর আবেগ মথিত হতে বাধ্য হলাম। একটা গর্ব অনুভব করছি। আগের বিশ্বকাপ একটুর জন্য ছোঁয়া হয়নি। কিন্তু দ্বিতীয়বারে বিশ্বকাপ একে

টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের এবং কোচ দ্রাবিড়ের সঙ্গে শেষ হল রোহিত-কোহলির টি-২০ পদ্ধতি! CRICKET

টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের এবং কোচ দ্রাবিড়ের সঙ্গে শেষ হল রোহিত-কোহলির টি-২০ পদ্ধতি!

সেই স্বপ্নপূরণ হল অবশেষে। জয়ী হয়েই টি-টোয়েন্টি থেকে বিদায় ঘোষণা বিরাট- রোহিতের। আর কোনও দিন দেশের হয়ে কুড়ি-কুড়ির ম্যাচে নামবেন না দুজনে।টি-২০ বিশ্বকাপের পরেই ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে, সেটা জানা ছিল সবার। রাহুল যে নতুন করে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিচ্ছেন না, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন আগেই।শুধু থেকে যাবে অসংখ্য স্মৃতি, অসংখ্য স্বপ্নের মুহূর্ত। জয়ের আনন্দের মধ্যেও বাজছে বিদায়ের মূর্ছনা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট

১৭ বছর পর রোহিতের হাত ধরে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত! T20-World Cup

১৭ বছর পর রোহিতের হাত ধরে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত!

১৭৬/৭ (বিরাট ৭৬, অক্ষর ৪৭, মহারাজ ২৩/২) দক্ষিণ আফ্রিকা: ১৬৯/৮ (ক্লাসেন ৫২, ডি’কক ৩৯, হার্দিক ২০/৩) ৭ রানে জয়ী ভারত। নিজস্ব সংবাদদাতা :  ১৭ বছরের শাপমুক্তি ৷টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তাতে হেরেছিল। অধিনায়ক হিসেবে সবকিছু করছিলেন রোহিত শর্মা, কিন্তু ওই ট্রফিটা আর ছোঁয়া হচ্ছিল না। কিন্তু শনিবার ২৯ জুন, ২০২৪ সবটা বদলে দিল।  ফের বিশ্বকাপ এল দেশে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপের পর ফে

শনিবার বিশ্বকাপের ফাইনাল যুদ্ধ! T20-World Cup

শনিবার বিশ্বকাপের ফাইনাল যুদ্ধ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার সামনে ট্রফি জয়ের হাতছানি। অন্যদিকে চোকার্স বদনাম ঘোচানোর সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। দুদেশের লড়াইয়ের মধ্যে রয়েছে একাধিক খণ্ড লড়াই। যেকোনো ম্যাচে ভুল করলে হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে পরের ম্যাচে। কিন্তু ফাইনাল একটিই। এখানে কোনো ভুলের মাশুল হয় না। তাই ভারত এবং দক্ষিণ আফ্রিকা চাইবে সেরা কম্বিনেশন নিয়ে ছক কষতে।   ভারতের ব্যাটিং অর্ডারে দুশ্চিন্তার কারণ বিরাট কোহলি। চলতি আসরে একটি ফিফটিও পাননি এই তারকা

জয়ের পর আনন্দে ইমোশনাল হয়ে পড়ে রোহিত শর্মা! T20-World Cup

জয়ের পর আনন্দে ইমোশনাল হয়ে পড়ে রোহিত শর্মা!

২০২১-এ কোহলিকে সরিয়ে রোহিতের হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপর ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। দু-বারই অজি প্রাচীরে ধাক্কা খেয়েছে রোহিতের নেতা হিসেবে আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন। এবার শেষ সুযোগ তাঁর কাছে। ভারত কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে সেভাবে কোনও সেলিব্রেশনে মাতল না। সকলেই সমস্ত উদযাপন জমিয়ে রেখেছেন শনিবারের জন্য। রোহিত-ও দুর্ধর্ষ জয়ের পরে মোটেও উদ্বেলিত হলেন না। দলের ক্রিকেটাররা যখন পরষ্পরকে অভিবাদন জানাচ্ছেন, সেই সময় রোহিত ড্রেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছিনিয়ে নিল ফাইনালের টিকিট! T20-World Cup

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছিনিয়ে নিল ফাইনালের টিকিট!

ভারত ১৭১ /৭ (২০) ইংল্যান্ড ১০৩ (১৬.৪) অল আউট নিজস্ব সংবাদদাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ভারত।আগে ব্যাট করে ১৭১/৭ তুলেছিল ভারত। জবাবে ইংল্যান্ড থেমে গেল ১০৩ রানে। ভারত জিতল ৬৮ রানে। ১৩ বছর পর আবার একটি বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের সামনে।

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত! T20-World Cup

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত!

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ইংল্যান্ড। সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বিরাট কোহলির লাগাতার অফ ফর্ম, শিবম দুবে তেমন একটা নজর কাড়তে না পারা ও জাদেজাও নিজেকে মেলে ধরতে পারেননি এই টি-২০ বিশ্বকাপে। বৃহস্পতিবার ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিন ধরে বৃষ্টি হতে পারে। তার ফলে খেলায় বিঘ্ন হতে পারে। এমনকি, খেলা ভেস্তে যেতেও পারে। তেমনটা হলে ভারতের লাভ।   কারণ সুপার এইট প

প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা! T20-World Cup

প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা!

৫৬ দক্ষিণ আফ্রিকা: ৬০-১ দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী। সেমিফাইনালে এসে সেই স্বপ্নের উড়ান বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়ল।রশিদেরা মাঠে এলেন, খেললেন, কিন্তু জিততে পারলেন না। আফগানিস্তান শেষ হয়ে যায় ৫৬ রানে। দক্ষিণ আফ্রিকা সেই রান তুলে নেয় ৮.৫ ওভারে। ৯ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা।মাত্র ৮ ওভার ৫ বলে ১ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও প্রতিবারই যন্ত্রণায় পুড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।  ফাইনা

আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা! T20-World Cup

আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা!

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে এই প্রথম বার সবচেয়ে কম রান করল আফগানিস্তান। ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৬ রানে অলআউট করেছিল আফগানদের। প্রোটিয়া বোলিং বিভাগ একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল আফগানিস্তানের ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকা সেই রান তুলে নেয় ৮.৫ ওভারে। ৯ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা।

বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে আফগানিস্তান! T20-World Cup

বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে আফগানিস্তান!

১১৫ /৫ ২০ ওভার বাংলাদেশ : ১০৫ অল আউট ১৭.৫ নিজস্ব সংবাদদাতা : যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান। বাংলাদেশকে হারানো ছিল তার অংশমাত্র। আসলে লক্ষ্যটা অনেক বড়। বিশ্বকাপে শুরু হল সেই রূপকথা। বাংলাদেশকে হারাও আর সেমিফাইনালে জায়গা করো। লিখে ফেলো ইতিহাস। আগের দিন ভারত অস্ট্রেলিয়াকে হারানোয় সুবিধাই হয়েছে রশিদ খানদের। অন্যদিকে বাংলাদেশকে শুধু ম্যাচ জিতলেই হত না, অঙ্কের অনেক জটিল গোলকধাঁধা পেরোতে হত। আর নয়তো সেমিতে চলে যাবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে মাঝে মাঝেই বাধা হয়ে দাঁ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত! T20-World Cup

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত!

২০৫/৫ (রোহিত ৯২, সূর্য ৩১, স্টার্ক ২/৪৫) অস্ট্রেলিয়া: ১৮১/৭ (হেড ৭৬, মার্শ ৩৭, অর্শদীপ ৩/৩৭) ভারত ২৪ রানে জয়ী। নিজস্ব সংবাদদাতা : এমন ম্যাচে ভারত ৫ উইকেটে ২০৫ রান তোলার পর অস্ট্রেলিয়াও শুরুতে খুনে মেজাজের ব্যাটিংয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে থেমেছে অস্ট্রেলিয়া। ২৪ রানের জয়ে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে ভারত। শুরু থেকেই রোহিত শর্মা-শো সুপারহিট ব্যাট হাতে ঝড় তোলেন। এই হারের পর অস্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল! T20-World Cup

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল!

২৪শে জুন সোমবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম‌্যাচ ভারতের। নিজেদের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায়, তা হলে রোহিতদের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। কিন্তু যদি ভারত এই ম‌্যাচে হারলে অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে হবে চার। সেক্ষেত্রে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম‌্যাচের গুরুত্ব বাড়বে। রশিদ খানরা যদি বাংলাদেশকে হারিয়ে দেন, তাহলে তাদের পয়েন্টও হবে চার।অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যদি নিজেদের শেষ ম্যাচ জিতে

আজ শনিবার ২২শে জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত! T20-World Cup

আজ শনিবার ২২শে জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত!

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল খুব একটা বেশি পরিবর্তন করা হবে বলে মনে হচ্ছে না। ভারতীয় ক্রিকেট দল উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেও সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল এবং যুজবেন্দ্র চাহালকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যাবে না। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছিল। তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। এই পরিস্থিতিতে কুলদীপকে বাইরে রাখা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট আফগানিস্তানকে সহজে হারাল ভারত! CRICKET

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট আফগানিস্তানকে সহজে হারাল ভারত!

আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের বিশাল জয়ে সুপার এইট পর্ব শুরু করল ভারত।গ্রুপ পর্বের তিন ম্যাচ নিউ ইয়র্কে খেলেছেন ভারত। ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিলেন। পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে জসপ্রীত বুমরার মতো পেসারের জন্য যে পিচ, পরিস্থিতি আলাদা কোনও গুরুত্ব রাখে না, আরও একবার প্রমাণ করে দিলেন। নিউ ইয়র্কে প্রথম দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। সেখানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স যেন প্রত্যাশিত ছিল। বার্বাডোজেও দুর্দান্ত পারফর্ম করলেন। স্থানীয় সময় অনুযায়ী সকালের ম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান! T20-World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান!

আরও এক বার বিশ্বমঞ্চে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। বাবর আজ়মদের খেলায় ক্ষুব্ধ সে দেশের বোর্ড। জোড়া শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানের ক্রিকেটারদের। সংবাদ সংস্থা পিটিআই-কে পাকিস্তানের দলের এক জন বলেন, “দলের মধ্যে তিনটি ভাগ আছে। একটা গ্রুপ বাবরের নেতৃত্বে চলে। একটি চলে শাহিনের নেতৃত্বে। অন্যটি রিজ়ওয়ানের। আর মাঝে রয়েছে মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র ক্রিকেটারেরা। সেই কারণেই হারতে হচ্ছে।”এমন জায়গায় দাঁড়ি

আট উইকেটে ওমানকে হারিয়ে  সুপার এইটে  পথ উজ্জ্বল করল ইংল্যান্ড! T20-World Cup

আট উইকেটে ওমানকে হারিয়ে সুপার এইটে পথ উজ্জ্বল করল ইংল্যান্ড!

আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, তাঁদের পরের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দ্বিতীয় স্থানে, নেট রান রেট ২.১৬৪। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে,নেট রান রেট ৩.০৮১। আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে উড়িয়ে নেট রান রেট বিশাল বাড়িয়ে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিন

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঞ্চল ফ্লোরিডায় আবারও প্রবল ঝড় বৃষ্টি! T20-World Cup

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঞ্চল ফ্লোরিডায় আবারও প্রবল ঝড় বৃষ্টি!

বুধবার ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্লোরিডায়। আর এই ভয়াবহ বন্যায় ফ্লোরিডা চলে গিয়েছিল জলের তলে। যানবাহন থেকে শুরু করে বহু প্রাণী ভেসে গিয়েছিল এই জলের । ফ্লোরিডায় রয়েছে টি-২০ বিশ্বকাপের পাকিস্তানের ম্যাচও। তাই পাক ফ্যানরা এ বার আইসিসির কাছে আর্জি জানাচ্ছেন, বদল হোক বিশ্বকাপের ভেনু।ফ্লোরিডাতে তুমুল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে জল থৈ থৈ অবস্থা। রাস্তা ঘাটে অবধি হাঁটু জল। ডুবে যাচ্ছে অর্ধেকের বেশি গাড়ি। সেখানে বন্যার জন্য বিশেষ সতর