নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনের কর্মশালা

নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা: নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং (NLP) নিয়ে তিন দিনের অনলাইন কর্মশালার উদ্বোধন হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (IHE)-এর উদ্যোগে বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর “রিওয়্যার ইউর মাইন্ড অ্যান্ড ব্রেন উইথ নিউরো-ল্যাংগুইস্টিক প্রোগ্রামিং” শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের রঙ্গনাথন মেমোরিয়াল লেকচার হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মশালার সূচনা করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। বক্তব্যে তিনি মানুষের চিন্তা ও আবেগ কীভাবে আচরণ এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তা তুলে ধরেন। পাশাপাশি নিউরোপ্লাস্টিসিটি, মন ও শরীরের পারস্পরিক সম্পর্ক এবং গাট-ব্রেন সংযোগ নিয়েও আলোচনা করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দুর্গাশঙ্কর রথ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, IHE-এর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. দীপক কুমার মিদ্যা এবং রিমোট সেন্সিং ও GIS বিভাগের অধ্যাপক ড. যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়।কর্মশালার কো-অর্ডিনেটর তথা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আজিমুদ্দিন শেখ কর্মশালার বিষয়বস্তু ও উদ্দেশ্য তুলে ধরেন। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কর্মশালার অনলাইন পর্ব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও অংশগ্রহণকারীদের মিলিয়ে মোট ৯০ জন এই কর্মশালায় যোগ দিয়েছেন।