নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের Vidyasagar University-এর ইংরেজি বিভাগের উদ্যোগে ‘আর্ট অব স্পিকিং’ অ্যাড-অন কোর্সের শংসাপত্র প্রদান অনুষ্ঠান ২৮ এপ্রিল ২০২৬ তারিখে রাধাকৃষ্ণন হলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল। ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে শিক্ষার্থী ও অধ্যাপকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবের আবহ তৈরি করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Prof. Deepak Kumar Kar। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান Dr. Debdas Ray, কোর্স কোঅর্ডিনেটর Prof. Joyjit Ghosh, অধ্যাপক Prof. Indranil Acharya, Prof. Jolly Das, ‘ইংলিশ ফর অল’ কোর্সের কোঅর্ডিনেটর Dr. Hemanta Kumar Golapalli, Dr. Shubhendu Sekhar Naskar, Debabrata Modak-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি.-এর অধীনে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের তত্ত্বাবধানে এবং ইংরেজি বিভাগের সরাসরি পরিচালনায় ছয় মাসের এই অভিনব কোর্সে মোট ৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোর্সটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রশিক্ষক অধ্যাপিকা Nandini Saha, সিনিয়র রিসার্চ ফেলো Aishwarya Banerjee, Sneha Sahu এবং Suniti Maity।উপাচার্যের হাত থেকে শংসাপত্র গ্রহণ করে উচ্ছ্বাসে ভাসেন পড়ুয়ারা। তাঁদের মতে, মাস্টার্স ডিগ্রির পাশাপাশি এই অ্যাড-অন সার্টিফিকেট ভবিষ্যৎ পেশাগত জীবনে বিশেষ সহায়ক হবে।বিভাগীয় প্রধান ড. দেবদাস রায় জানান, আগামী দিনে আরও বেশি সংখ্যক আগ্রহী শিক্ষার্থীকে এই ধরনের দক্ষতা উন্নয়নমূলক কোর্সে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে যোগাযোগ দক্ষতা বাড়াতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।