চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে রাজনৈতিক তরজা, বিজেপির ‘তিন পরিকল্পনা’ নিয়ে জোর জল্পনা!
সামনেই বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলা এসআইআর পর্ব ও আসন্ন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, আর সেটিকেই রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে বঙ্গ-বিজেপি—এমনটাই রাজনৈতিক মহলের দাবি। সূত্রের খবর, চূড়ান্ত তালিকা প্রকাশের পর তিন ধরণের পদক্ষেপের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। প্রথমত, যেসব বিধানসভা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি ক
অভিজিৎ সাহা: সামনেই বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলা এসআইআর পর্ব ও আসন্ন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, আর সেটিকেই রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে বঙ্গ-বিজেপি—এমনটাই রাজনৈতিক মহলের দাবি। সূত্রের খবর, চূড়ান্ত তালিকা প্রকাশের পর তিন ধরণের পদক্ষেপের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। প্রথমত, যেসব বিধানসভা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি করে, সেখানে কিছু ভোটারকে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করার কৌশল নেওয়া হতে পারে। প্রয়োজনে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে।দ্বিতীয়ত, যদি কোনও বৈধ ভোটার বাদ পড়ার অভিযোগ ওঠে এবং তাতে শাসকদল উদ্যোগী ভূমিকা নেয়, তবে সেই প্রক্রিয়ার বিরোধিতা করতে পারে বিজেপি। সংশ্লিষ্ট ভোটারদের তথ্য খতিয়ে দেখে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানানোর পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের দাবি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই বলেছেন, ‘নো এসআইআর নো ভোট’, এবং ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার দাবিও তুলেছেন তিনি। তৃতীয়ত, রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি তৃণমূল কংগ্রেস চূড়ান্ত তালিকাকে মেনে নেয়, তাহলে পরিস্থিতি নিয়ে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের পথে হাঁটতে পারে বিজেপি। যদিও রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি করা আদৌ সম্ভব কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে, এসআইআর পর্ব নিয়ে মুখ্যমন্ত্রী মানুষের অধিকারের প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাওয়ায় কিছুটা চাপ কমেছে বলেই শাসকদলের দাবি। নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত খসড়া তালিকায় কোনও অনুপ্রবেশকারীর উল্লেখ না থাকায় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ
দেশ
আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল