অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিকে, অসুস্থ ৫জন শ্রমিক!

দুর্গাপুর ইস্পাত কারখানায় আবারও বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা। শনিবার ডিএসপি'র দু'নম্বর ব্লাস্ট ফার্নেসের কার্বন মনোক্সাইড গ্যাস যা সাধারণত ওপরে উঠে আগুন হয়ে পুড়ে যায় ৷ আচমকা সেই গ্যাস হটাৎ নীচে বাতাসের সঙ্গে মিশে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গিয়েছে। শ্রমিকরা হঠাৎ অসুস্থবোধ করার কারণে তাঁদের দ্রুত নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ঘটনায় পাঁচ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন ৷অসুস্থ হওয়া শ্রমিকদের মধ্যে তিন জনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আইসিইউ-তে ভরতি করা হয়েছে বলে জানান দ

দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিকে, অসুস্থ ৫জন শ্রমিক!

নিজস্ব সংবাদদাতা :দুর্গাপুর ইস্পাত কারখানায় আবারও বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা। শনিবার ডিএসপি'র দু'নম্বর ব্লাস্ট ফার্নেসের কার্বন মনোক্সাইড গ্যাস যা সাধারণত ওপরে উঠে আগুন হয়ে পুড়ে যায় ৷ আচমকা সেই গ্যাস হটাৎ নীচে বাতাসের সঙ্গে মিশে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গিয়েছে। শ্রমিকরা হঠাৎ অসুস্থবোধ করার কারণে তাঁদের দ্রুত নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ঘটনায় পাঁচ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন ৷অসুস্থ হওয়া শ্রমিকদের মধ্যে তিন জনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আইসিইউ-তে ভরতি করা হয়েছে বলে জানান দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটি ইউসি নেতা স্নেহাশিস ঘোষ। সুনীল হাজরা এবং পরিমল মণ্ডল নামের দুই স্থায়ী শ্রমিক ছাড়াও নুর আলম জামাদার, বিকাশ কাবাড়ি এবং টোটন খাওয়াল নামের তিন জন ঠিকাকর্মী কার্বন মনোক্সাইডের জেরে অসুস্থ হয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক সুনীল হাজরা বলেন, "হঠাৎ করে মনিটরে আমরা দেখি গ্যাসের মাত্রা বেশি। আমরা একটু অসুস্থবোধ করছিলাম। আমাদেরকে জল খেতে বলা হয়। কিন্তু তারপরে হঠাৎ গ্যাসের মাত্রা এত বেশি হয়ে যায় আমরা সকলেই ঝিমিয়ে পড়ি। ই ঘটনার জেরে ফের রীতিমতো আতঙ্ক দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহলে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা