টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
নিজস্ব সংবাদদাতা : টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে।

একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজার, রেল স্টেশন, বাসস্ট্যান্ড এবং বিধাননগরের স্টিল পার্ক এলাকায়। বীরভানপুর গ্রামের একাংশও জলমগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরে ঢোকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাতেও জমেছে জল। কোথাও আবার রাস্তার উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে দুর্গাপুরের বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা মানুষজনও সমস্যায় পড়ছেন।

দীর্ঘক্ষণ জল জমে থাকায় অনেক জায়গায় রাস্তার গর্তও বোঝা যাচ্ছে না। ফলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।জল জমে থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক জায়গায় পথচারীদেরও জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি থামার পরও দীর্ঘক্ষণ জমা জল নিষ্কাশন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এদিকে, একাধিক এলাকায় দীর্ঘসময় জল জমে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়।

দ্রুত জমা জল নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে যাতে সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি জলমগ্ন না হয়ে পড়ে, তার জন্য স্থায়ী ও কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় শহরের জলমগ্ন পরিস্থিতি আগামী দিনে আরও কতটা জটিল হয়, এখন সেদিকেই নজর দুর্গাপুরবাসীর।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা
নেপালের ভয়াবহ হড়পা বাণের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, উৎকণ্ঠায় পরিবার!
নেপালে আচমকা নেমে আসা বিধ্বংসী হড়পা বাণের জেরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই নিখোঁজ রয়েছেন দুর্গাপুরের তপোবন সিটির বাসিন্দা এক দম্পতি। তাঁদের কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবার-পরিজন ও প্রতিবেশীরা।নিখোঁজ ওই দম্পতি হলেন তপোবন সিটির ৫২ নম্বরের ৯-ডি টাওয়ারের বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী মৌসুমী গাঙ্গুলি। দুজনেই ডিভিসি-র অবসরপ্রাপ্ত কর্মী। তাঁদের একমাত্র মেয়ে অঙ্কিতা বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত।পারিবারিক সূত্রে জান