কালীপুজোয় মানবিকতার নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের, 6 হাজার মানুষের মুখে খাবার তুলে দিল বেলিয়াবেড়া থানা
নিজস্ব সংবাদদাতা : উৎসবের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। কালীপুজো উপলক্ষে বেলিয়াবেড়া থানার উদ্যোগে আয়োজিত এক বৃহৎ সমাজসেবামূলক কর্মসূচিতে প্রায় 6 হাজার গ্রামবাসীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে নতুন শাড়ি এবং পড়ুয়াদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ প্রশাসন।মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশনায় বেলিয়াবেড়া কে সি এম হাইস্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজে হাতে গ্রামবাসীদের খাবার পরিবেশন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা (আইপিএস) এবং রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এদিন প্রায় 6 হাজার মানুষের জন্য খিচুড়ি, সবজি, চাটনি, পায়েস ও পাপড় সহযোগে প্রসাদের ব্যবস্থা করা হয়। জেলা পুলিশ সুপার, মন্ত্রী এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে খাবার পরিবেশন করতে দেখে খুশি হন উপস্থিত গ্রামবাসীরা। পুলিশের এই আন্তরিক উদ্যোগে উৎসবের আনন্দের সঙ্গে মিশে যায় মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা।খাদ্য পরিবেশনের পাশাপাশি এলাকার পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে আরও কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়।

বেলিয়াবেড়া থানা এলাকার 100 জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি থানার পরিচালিত দিশা কোচিং সেন্টারের 350 জন ছাত্রছাত্রীর হাতে বিতরণ করা হয় নতুন পোশাক। উৎসবের মরশুমে পুলিশের এই উদ্যোগে উপকৃত হন বহু পরিবার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা (আইপিএস), অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সন্দীপ সেন, ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী, গোপীবল্লভপুর-2 ব্লকের বিডিও রাহুল বিশ্বাস, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী তাপস সুঁই, গৌতম পৈড়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।উৎসবের মরশুমে পুলিশের ভূমিকা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মানব সিংলা জানান, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে আনন্দ উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর।

তবে পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাও পুলিশের অন্যতম কর্তব্য। উৎসবের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।সব মিলিয়ে, বেলিয়াবেড়া থানার এই উদ্যোগ কালীপুজোর উৎসবে এক বিশেষ মানবিক মাত্রা যোগ করেছে। পুলিশের আধিকারিকদের সঙ্গে সাধারণ মানুষের এই আন্তরিক মেলবন্ধন আরও একবার মনে করিয়ে দিল, উৎসবের প্রকৃত সার্থকতা শুধু আনন্দ উদযাপনে নয়, বরং সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই।
সম্পর্কিত খবর
ঝাড়গ্রাম
বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি
আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার
ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!
ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ
ঝাড়গ্রাম
চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো
নিজস্ব সংবাদদাতাবৃহস্পতিবার রাত প্রায় ২টো নাগাদ ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধানসভা প্রার্থী অজিত মাহাতোকে। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরবর্তীকালে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২