দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে প্রহৃত মানসিক ভারসাম্যহীন যুবক!

দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে প্রহৃত মানসিক ভারসাম্যহীন যুবক!

নিজস্ব সংবাদদাতা : আবার গণপিটুনির শিকার এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাস্থল এবার দুর্গাপুর-ফরিদপুর থানার নবঘনপুর গ্রাম এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ইতিমধ্যে এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় ছেলেধরা সন্দেহ বেশ কয়েকজনকে ঘুরছিল। মঙ্গলবার দুপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবককে এলাকায় ঘুরতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। কথায় অসঙ্গতি থাকায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সামনেও চলতে থাকে গণপিটুনি।