আসানসোল পুরসভার জামুরিয়ার বাসিন্দার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা গায়েব!
আসানসোল পুরসভার জামুড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত খনি কর্মী বামাপদ মণ্ডলের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের জামুড়িয়া শাখায় একাউন্ট রয়েছে। বুধবার তিনি ব্যাঙ্কে নিজের পাশবই আপডেট করাতে গিয়ে দেখেন গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩৩ দিনে ধাপে ধাপে তার একাউন্ট থেকে ৫ লক্ষ ৮২ হাজার ১০০ টাকা তুলে নেওয়া হয়েছে। বামাপদবাবু জানান, এতবার এত পরিমান টাকা তোলা হলেও তাঁর মোবাইলে কোনো ম্যাসেজ বা ওটিপি আসেনি। এই এক মাসের মধ্যে তিনি কোনো ডিজিট্যাল পেমেন্ট করেননি। এমনকি তিনি কোনো অনলাইন এ্যাপস্ও ব
নিজস্ব সংবাদাতা: আসানসোল পুরসভার জামুড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত খনি কর্মী বামাপদ মণ্ডলের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের জামুড়িয়া শাখায় একাউন্ট রয়েছে। বুধবার তিনি ব্যাঙ্কে নিজের পাশবই আপডেট করাতে গিয়ে দেখেন গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩৩ দিনে ধাপে ধাপে তার একাউন্ট থেকে ৫ লক্ষ ৮২ হাজার ১০০ টাকা তুলে নেওয়া হয়েছে। বামাপদবাবু জানান, এতবার এত পরিমান টাকা তোলা হলেও তাঁর মোবাইলে কোনো ম্যাসেজ বা ওটিপি আসেনি। এই এক মাসের মধ্যে তিনি কোনো ডিজিট্যাল পেমেন্ট করেননি। এমনকি তিনি কোনো অনলাইন এ্যাপস্ও ব্যবহার করেন না বলে জানান।পুরো বিষয়টি জানিয়ে তিনি ব্যাঙ্কের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক ও সাইবার থানা তদন্ত শুরু করেছে।এখন প্রশ্ন উঠেছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে এভাবে টাকা উধাও হয়ে গেলে, সাধারণ মানুষের সঞ্চিত অর্থের নিরাপত্তা কে দেবে?

সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ