অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

নিজস্ব সংবাদদাতা : অষ্টাদশ শতাব্দীর ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর স্মৃতিবিজড়িত অম্বুজানগরীর ভবানী পাঠকের কালীমন্দিরের পিছনে অবস্থিত জলাশয়ের বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে। একসময় পরিযায়ী পাখিদের আনাগোনায় মুখরিত থাকত এই জলাশয়। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে জলাশয়টির পরিবেশ কার্যত বিপর্যস্ত। এই পরিস্থিতিতে জলাশয়ের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনে এলেন জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, অষ্টাদশ শতাব্দীর ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠক ও দেবী চৌধুরানী এই মন্দিরে মা কালীর আরাধনা করতেন। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মন্দির সংলগ্ন এলাকাটি তাঁদের গোপন আস্তানা বা আখড়া হিসেবে ব্যবহৃত হতো বলেও প্রচলিত রয়েছে। ফলে ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি ধর্মীয় ও পরিবেশগত দিক থেকেও জলাশয়টির বিশেষ তাৎপর্য রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জলাশয়টি সংস্কারের আশ্বাস দিয়েছিল এডিডিএ কর্তৃপক্ষ। পাশাপাশি জলাশয়ের দুই পাড়ে নির্মাণকাজের সঙ্গে যুক্ত দুটি সংস্থাও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই কাজ বাস্তবায়িত হয়নি। ফলে ক্রমশ খারাপ হয়েছে জলাশয়ের পরিবেশ ও জলাধারের অবস্থা।একসময় সুদূর সাইবেরিয়া থেকে আসা পরিযায়ী পাখিদের দেখা মিলত এই জলাশয়ে। কিন্তু বর্তমানে জলাশয়ের বেহাল অবস্থার কারণে পাখিদের আনাগোনাও বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে, ছটপুজোর সময় এই জলাশয়ে প্রায় 150টি পরিবার পুজোয় অংশগ্রহণ করে। তাই জলাশয়টির দ্রুত সংস্কার এবং উপযুক্ত ঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা ও ছটপুজো কমিটি।

বৃহস্পতিবারের পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবালম, পুলিশ কমিশনার প্রণব কুমার, ডিসি (পূর্ব) রসপ্রিত সিং, পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক।পরিদর্শনের পর জেলাশাসক এস পোন্নাবালম ছটপুজো কমিটির সদস্যদের আশ্বস্ত করেন যে, এবারের ছটপুজোর আগে স্থায়ী ঘাটটির দু'পাশে দুটি অস্থায়ী ঘাট তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি আলো-সহ পুজোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থাও করা হবে।

জেলাশাসক আরও আশ্বাস দিয়েছেন, আগামী বছরের ছটপুজোর আগেই জলাশয়টি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং নতুন কয়েকটি ঘাট নির্মাণ করা হবে।এখন দেখার, প্রশাসনের এই আশ্বাস কত দ্রুত বাস্তবায়িত হয়। ঐতিহাসিক গুরুত্ব, পরিবেশগত ভারসাম্য এবং বহু পরিবারের ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এই জলাশয়টি কবে আবার তার পুরোনো রূপ ফিরে পায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের পশ্চিম বর্ধমান

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের

বকেয়া গৃহকর আদায়ে করদাতাদের জন্য বড়সড় ছাড়ের ঘোষণা করল আসানসোল পৌরনিগম। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে সুদ ও জরিমানা মকুবের পাশাপাশি বকেয়া মূল করের ওপর ১০ শতাংশ ছাড়ও মিলবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর বকেয়া রয়েছে। সেই অর্থ দ্রুত আদায় করতেই এই বিশেষ উদ্যোগ।মন্ত্রী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। পাশাপাশি বকেয়া মূল ক