Skip to content

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

আহত ট্রেনযাত্রী।

নিজস্ব সংবাদদাতা : স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনুর বিবি আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় যাত্রীরা প্ল্যাটফর্মে বসেছিলেন। সেই সময় আচমকাই ছাউনির উপর থেকে একটি ভারী লোহার পাত ভেঙে তাঁদের উপর পড়ে। মুহূর্তের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর স্টেশনের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিয়ালদহ ডিভিশনের এডিআরএম। কীভাবে ছাউনির লোহার পাত ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

আহত ট্রেনযাত্রী।

Latest