রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
ছবি: সমাজ মাধ্যম থেকে নেওয়া।
নিজস্ব সংবাদদাতা: উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার ব্লক সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। সেই মামলার পাশাপাশি আরও একটি পুরনো মামলাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।সইফুল ইসলামের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনের ঠিক আগে একজন প্রার্থীকে পুরনো মামলায় গ্রেফতার করার ঘটনা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। অন্যদিকে পুলিশের বক্তব্য, পুরনো মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই গ্রেফতারি।বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “পুরনো যদি মামলা থাকে আর জামিন না নেওয়া থাকে তাহলে তো গ্রেফতার হতেই হবে। কেউ কিছু করতে পারবে না।”অন্যদিকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই গ্রেফতারির তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের পর রেজিনগরেও একই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, চাপের মুখেও রেজিনগরের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।উল্লেখ্য, শুক্রবারই নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেফতার করা হয়। শনিবার হলদিয়া আদালত তাঁকে ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর—দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা।
সম্পর্কিত খবর
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু
পশ্চিমবঙ্গ
রেলগেটে গাফিলতির অভিযোগ, মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় ৪ পড়ুয়ার মৃত্যু, মৃত্যু হয়েছে বছর তিয়াত্তরের এক সাইকেল আরোহীর
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ৪ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে জামশেদ শেখ নামে বছর তিয়াত্তরের এক সাইকেল আরোহীর দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলেও বিপরীত দিক থেকে আসা ট্রেনের আগে সময়মতো গেট বন্ধ করা হয়নি। ঘটনার পর