প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইস্কো কারখানার আধুনিকীকরণ!
আসানসোলের বার্ণপুর ইস্কো কারখানার আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রস্তাবিত আধুনিকীকরণ করা হবে। এই আধুনিকীকরণে কারখানার সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে। এই বিষয়টি নিয়েই মঙ্গলবার বার্ণপুরের ভারতী ভবনে একটি জন শুনানির আয়োজন করা হয়েছিল। এদিনের এই জন শুনানিতে কারখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত এই আধুনিকীকরনের পর সেইল আইএসপির মোট ইস্পাত উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৭.১মিলিয়ন টন। বর্তমানে এই কারখানার ইস্পাত উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদন : আসানসোলের বার্ণপুর ইস্কো কারখানার আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রস্তাবিত আধুনিকীকরণ করা হবে। এই আধুনিকীকরণে কারখানার সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে। এই বিষয়টি নিয়েই মঙ্গলবার বার্ণপুরের ভারতী ভবনে একটি জন শুনানির আয়োজন করা হয়েছিল। এদিনের এই জন শুনানিতে কারখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত এই আধুনিকীকরনের পর সেইল আইএসপির মোট ইস্পাত উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৭.১মিলিয়ন টন। বর্তমানে এই কারখানার ইস্পাত উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩ মিলিয়ন টন। আধুনিকীকরণের সঙ্গে কারখানার সম্প্রসারণের মাধ্যমে কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে আরো ৪ মিলিয়ন টন করা হচ্ছে। চলতি বছরের দুর্গাপুজোর পরেই বার্ণপুর ইস্কো কারখানার এই আধুনিকীকরণের কাজ শুরু হবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ