আসানসোলের নবম শ্রেণির শিক্ষার্থীকে কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে পাচার করার অভিযোগ!
গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ আসানসোলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। অভিযোগ অন্যত্র কাজ দেওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও খোঁজ মেলেনি দরিদ্র অসহায় পরিবারের ওই নাবালিকার।আসানসোলের ২ নম্বর মহিশীলা কলোনির খেজুর তলায় বাসিন্দা নিখোঁজ শিক্ষার্থীর নাম কিরণ লাল। কিরণ লাল আসানসোল গুরু নানক স্কুলের নবম শেণির ছাত্রী । জানা গেছে গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ। অভিযোগ কাজ দেওয়ার নাম করে ও টাকার লোভ দেখিয়ে ডামরা এলাকার বাসিন্দা ভিকি পাসোয়
নিজস্ব সংবাদদাতা : গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ আসানসোলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। অভিযোগ অন্যত্র কাজ দেওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও খোঁজ মেলেনি দরিদ্র অসহায় পরিবারের ওই নাবালিকার।আসানসোলের ২ নম্বর মহিশীলা কলোনির খেজুর তলায় বাসিন্দা নিখোঁজ শিক্ষার্থীর নাম কিরণ লাল।
কিরণ লাল আসানসোল গুরু নানক স্কুলের নবম শেণির ছাত্রী । জানা গেছে গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ। অভিযোগ কাজ দেওয়ার নাম করে ও টাকার লোভ দেখিয়ে ডামরা এলাকার বাসিন্দা ভিকি পাসোয়ান নামে গ্যারেজ মেকানিক ওই ছাত্রীকে নিয়ে গিয়ে ভিন রাজ্যে পাচার করে দিয়েছে। নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন মাঝে একবার অচেনা একটি মোবাইল নম্বর থেকে বাড়িতে ফোন করেছিল ওই ছাত্রী। তারপর থেকে ওই মোবাইল নম্বরটি সুইচ অফ রয়েছে।ছাত্রীর বাবা রাজেশ লাল জানান, মেয়ে যেদিন নিখোঁজ হয় সেদিনই আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ। কিন্তু তার পর থেকে তদন্তের স্বার্থে পুলিশ কি করছে কিছুই জানা যাচ্ছে না। এরই মধ্যে রেখা ভট্টাচার্য নামে এক মানবধিকার কর্মী থানায় ওই তদন্তের বিষয়ে খোঁজ খবর নিতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে সমাজকর্মী তথা পেশায় আসানসোলের স্কুল শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন, আমাকে বিষয়টি দেখতে অনুরোধ করে পরিচিত এক দুজন ঘটনাটি জানান। আমি ইতিমধ্যেই ৮৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কল্যাণী রায়কে বিষয়টি অবগত করেছি। চাইল্ড লাইনেও (১০৯৮) আমি গোটা বিষয়টি জানিয়েছি। তারা নিজেদের মতো করে বিষয়টি দেখছে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা