বিনা হেলমেটে বাইক মিছিল, জরিমানা বিজেপি নেতাকে!

বিনা হেলমেটে বাইক মিছিল, জরিমানা বিজেপি নেতাকে!

নিজস্ব সংবাদদাতা : ট্রাফিক আইন ভঙ্গের দায়ে শেষে আসানসোল ট্রাফিক পুলিশের দপ্তরে গিয়ে জরিমানা জমা দিয়ে এলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। আসানসোলের মহিশীলা এলাকায় বিনা হেলমেটে তাঁর মোটরবাইক চালানোর একটি ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার, আসানসোলের মহিশীলা এলাকায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা বা বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে কোনো সুরক্ষা হেলমেট ছাড়াই মোটরবাইক চালাতে দেখা যায়। রাজনৈতিক নেতার এই আইন লঙ্ঘনের বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে আসে ও তাকে জরিমানা করা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়।পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে আসানসোল ট্রাফিক পুলিশের কার্যালয়ে সশরীরে হাজির হন বিজেপি নেতা। সেখানে ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী আইনভঙ্গের জন্য নির্ধারিত জরিমানার অর্থ জমা দেন তিনি।