অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোলের উমারানি গড়াই স্কুলে মাধ্যমিকে প্রথম থৈবি মুখার্জী, কিন্তু দেখা হলো না তার রেজাল্ট!

আসানসোল উমারানি গড়াই স্কুলে প্রথম থেকেই ভাল ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি মুখার্জী। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গিয়েছে মাধ্যমিকেও স্কুলে সেরা হিসেবে রইল সে। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭৪। লিভারের রোগে গত ১৬ এপ্রিল তার মৃত্যু হয়েছে। পরীক্ষার আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিল থৈবি। কিন্তু লেখাপড়ার প্রতি টান থাকায় পেটে অসহ্য যন্ত্রনা নিয়েই সে পরীক্ষা দিয়েছিল। শুধুমাত্র সুস্থ ছিল বাংলা পরীক্ষার দিন। আর বাংলাতেই তার প্রাপ্ত নম্বর ৯৯। তারপর থেকেই নম্বর কিছুটা কমতে থাকে। যার

আসানসোলের উমারানি গড়াই স্কুলে   মাধ্যমিকে প্রথম থৈবি মুখার্জী, কিন্তু  দেখা হলো না তার রেজাল্ট!

নিজস্ব সংবাদদাতা : আসানসোল উমারানি গড়াই স্কুলে প্রথম থেকেই ভাল ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি মুখার্জী। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গিয়েছে মাধ্যমিকেও স্কুলে সেরা হিসেবে রইল সে। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭৪। লিভারের রোগে গত ১৬ এপ্রিল তার মৃত্যু হয়েছে। পরীক্ষার আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিল থৈবি। কিন্তু লেখাপড়ার প্রতি টান থাকায় পেটে অসহ্য যন্ত্রনা নিয়েই সে পরীক্ষা দিয়েছিল। শুধুমাত্র সুস্থ ছিল বাংলা পরীক্ষার দিন। আর বাংলাতেই তার প্রাপ্ত নম্বর ৯৯। তারপর থেকেই নম্বর কিছুটা কমতে থাকে। যার পিছনে শারীরিক অসুস্থতাই কারণ হিসেবে মনে করা হচ্ছে। যদিও অন্যান্য বিষয়েও তার নম্বর যথেষ্ট উল্লেখযোগ্য। থৈবি এতটাই মেধাবী ছিল, সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারলে হয়তো রাজ্যে সে সেরা হতে পারত, দাবি স্কুলের শিক্ষিকাদের। থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। মাধ্যমিক পরীক্ষার আগে মেয়ের লিভারের রোগ ধরা পড়ার পর চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, ভেলোর সর্বত্র ছুটে যান তাঁরা। লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। এগিয়ে আসে স্কুল এবং শহরবাসী। তার চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় করা আবেদনে সাড়া দেয় বহু মানুষ। জানা গিয়েছে, সবাই মিলে চেষ্টা করে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ জোগাড় করা হয়েছিল। তবু বাঁচানো যায়নি থৈবিকে। থৈবির কাহিনি আমাদের কাঁদায়, ভাবায়। কী অসময়ে থেমে গেল এক সম্ভাবনার পথ। অথচ এই গল্প কেবল দুঃখের নয়, এটি সাহস, সংগ্রাম আর অদম্য মেধারও এক উজ্জ্বল নিদর্শন।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ