আসানসোলে হিংসার পর কড়া পদক্ষেপ, অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ!

আসানসোলে হিংসার পর কড়া পদক্ষেপ, অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ!

নিজস্ব সংবাদদাতা : আসানসোলের জাহাঙ্গীর মহল্লা এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, গত ১৫ মে জাহাঙ্গীর মহল্লা এলাকায় লাউডস্পিকার বাজানো এবং প্রকাশ্য স্থানে জমায়েত নিয়ে পুলিশি সতর্কতার জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে উঠলে একদল উত্তেজিত মানুষ স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনাও সামনে আসে।

ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে বলে জানানো হয়েছে।প্রবীণ কুমার জানান, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা মেনে অভিযুক্তদের কাছ থেকে সরকারি সম্পত্তির ক্ষতির টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অ্যান্ড পাবলিক অর্ডার অ্যাক্ট, ১৯৭২-এর নির্দিষ্ট ধারার ভিত্তিতে একজন সহকারী পুলিশ কমিশনারকে তদন্তকারী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে।”প্রশাসনের এই পদক্ষেপের পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n