অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোল স্টেশনে ১৫ দিনের নবজাতক শিশু পাচারের চেষ্টা!

মাত্র দিন পনেরোর সদ্যোজাত শিশুকে পাচারের চেষ্টা। পাচারের আগেই সতর্ক আরপিএফ বাহিনীর হাতে ধরা পড়ে গেল দুই মহিলা সহ এক ব্যক্তি।জানা গেছে, রবিবার আসানসোল স্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ-এর এসআই শুভ্রা দে লক্ষ্য করেন যে একজন মহিলা (৬০) ১৫ দিনের একটি শিশুকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, একজন পুরুষ (৩৭) সন্দেহজনকভাবে ২ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করেছিলেন। পাশাপাশি আরও এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে কেউই শিশুটিকে নিয়ে কোনো সন্ত

আসানসোল স্টেশনে ১৫ দিনের নবজাতক শিশু পাচারের চেষ্টা!

নিজস্ব সংবাদদাতা: মাত্র দিন পনেরোর সদ্যোজাত শিশুকে পাচারের চেষ্টা। পাচারের আগেই সতর্ক আরপিএফ বাহিনীর হাতে ধরা পড়ে গেল দুই মহিলা সহ এক ব্যক্তি।জানা গেছে, রবিবার আসানসোল স্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ-এর এসআই শুভ্রা দে লক্ষ্য করেন যে একজন মহিলা (৬০) ১৫ দিনের একটি শিশুকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, একজন পুরুষ (৩৭) সন্দেহজনকভাবে ২ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করেছিলেন। পাশাপাশি আরও এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে কেউই শিশুটিকে নিয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি, উল্টে একে অপরের পরস্পরবিরোধী কথাবার্তা বলতে থাকেন। এরপরই আরও তদন্তের জন্য তিনজনকে আসানসোল রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আসানসোল রেল পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয় এবং তিনজনকে গ্রেফতার করে, তাদের জেরা করা হচ্ছে বলে রেল পুলিশ জানিয়েছে। অন্যদিকে শিশুটিকে রেলওয়ে শিশু সহায়তা ডেস্কে দেওয়া হয় সুরক্ষার জন্য।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ