অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোলে তৃণমূলের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে মলয়-অভিজিৎ শিবিরে উচ্ছ্বাস; রোড শোয়ে তারকা চমক দেব!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোলে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। এদিন দলের দুই হেভিওয়েট প্রার্থী—রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং তাঁর ভাই, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন ঘিরে শহরজুড়ে ছিল রাজনৈতিক উত্তাপ, আর সেই আবহে বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন টলিউড সুপারস্টার দেব। বেলা ১২টা ২০ মিনিটের আগেই আসানসোল মহকুমাশাসক (সদর) দফতরে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দেন মলয় ঘটক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলে

আসানসোলে তৃণমূলের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে মলয়-অভিজিৎ শিবিরে উচ্ছ্বাস; রোড শোয়ে তারকা চমক দেব!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোলে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। এদিন দলের দুই হেভিওয়েট প্রার্থী—রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং তাঁর ভাই, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন ঘিরে শহরজুড়ে ছিল রাজনৈতিক উত্তাপ, আর সেই আবহে বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন টলিউড সুপারস্টার দেব।

বেলা ১২টা ২০ মিনিটের আগেই আসানসোল মহকুমাশাসক (সদর) দফতরে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দেন মলয় ঘটক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক-সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। মনোনয়ন জমার পরই শুরু হয় জোরকদমে রোড শো, যেখানে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব।দুপুর সাড়ে বারোটার কিছু আগে আসানসোলের এসবি গড়াই রোডের রামসায়ের ময়দানে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে দেবের হেলিকপ্টার। সেখানে মলয় ঘটক নিজে পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর হুড খোলা গাড়িতে মলয় ঘটকের পাশে দাঁড়িয়ে রামসায়ের ময়দান থেকে রোড শো শুরু করেন দেব।তারকা প্রার্থীর পাশাপাশি সুপারস্টার দেবকে এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। জনতার উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আসানসোল গ্রাম পরিক্রমা করে এসবি গড়াই রোড হয়ে আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য রোড শো।নির্বাচনের আগে এই মনোনয়ন পর্ব এবং তারকা উপস্থিতির মাধ্যমে আসানসোলে তৃণমূল যে জনসমর্থনের বার্তা তুলে ধরতে চাইছে, তা এদিনের কর্মসূচিতে স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা