অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোলের সুশান্ত রায়ের মোমের সুনীতা উইলিয়ামস গড়ে চমক, উন্মোচনে মন্ত্রী ও জেলাশাসক!

৮ই জুন রবিবার সকালে আসানসোলের ১ নং মহিশীলা কলোনির সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম ও শীশমহলে এক অনুষ্ঠানে সুনীতা উইলিয়ামসের মোমের মূর্তির উন্মোচন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবলম। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহিশীলা কলোনি ১ নম্বরের বাসিন্দা শিল্পী সুশান্ত রায়। সুশান্ত রায় প্রায় ২ মাস ধরে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের এই মোমের মূর্তি তৈরি করছেন। সুনিতা উইলিয়ামসের নীল পোশাকটি সুদূর আমেরিকা থেকে আনা হয়েছিল। এই মূর্তিটি তৈরি করতে

আসানসোলের সুশান্ত রায়ের মোমের সুনীতা উইলিয়ামস গড়ে চমক, উন্মোচনে মন্ত্রী ও জেলাশাসক!

নিজস্ব সংবাদাতা : ৮ই জুন রবিবার সকালে আসানসোলের ১ নং মহিশীলা কলোনির সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম ও শীশমহলে এক অনুষ্ঠানে সুনীতা উইলিয়ামসের মোমের মূর্তির উন্মোচন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবলম। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহিশীলা কলোনি ১ নম্বরের বাসিন্দা শিল্পী সুশান্ত রায়। সুশান্ত রায় প্রায় ২ মাস ধরে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের এই মোমের মূর্তি তৈরি করছেন। সুনিতা উইলিয়ামসের নীল পোশাকটি সুদূর আমেরিকা থেকে আনা হয়েছিল। এই মূর্তিটি তৈরি করতে তার অতিরিক্ত ১৫ দিন সময় লেগেছে। সুনিতা উইলিয়ামসের মূর্তি তৈরি সম্পর্কে সুশান্ত বাবু বলেন, "আমরা যদি একদিনের জন্যও কোনও জায়গায় আটকে থাকি, তাহলে আমরা ভয় পাই। কিন্তু সুনিতা উইলিয়ামস প্রায় সাড়ে ৯ মাস মহাকাশে আটকে ছিলেন। তিনি সাহস হারাননি এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। তার সাহসিকতার প্রতি সম্মান জানাতে আমি মূর্তিটি তৈরি করেছি।”


সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ