অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পৈতৃক বাড়িতে হাজির হয়ে দিদি ও বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক!

আসানসোলের চেলিডাঙায় নিজের পৈতৃক বাড়িতে হাজির হয়ে দিদি ও বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এদিন চার দিদি ও বোনেদের সঙ্গে উৎসবে হাজির হয়েছিলেন মলয় বাবুর দুই ভাই অরুণ ঘটক ও অভিজিৎ ঘটক (আসানসোল পুরোনিগমের ডেপুটি মেয়র)।মলয় ঘটক বলেন , যতোই ব্যস্ততা থাকুক, প্রতি বছর ভাইবোনেদের এই বিশেষ দিনে পৈতৃক বাড়িতে হাজির থাকেন তিনি। প্রতিবছর এখানেই ভাইফোঁটার আয়োজন করে থাকেন বোনেরা। তাই একদিনের জন্য হলে বোন ও ভাইয়েরা এই দিন এক সঙ্গে হন ও সকলে মিলে ভাইফোঁটা পালন করেন।

পৈতৃক বাড়িতে হাজির হয়ে দিদি ও বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক!

নিজস্ব সংবাদদাতা : আসানসোলের চেলিডাঙায় নিজের পৈতৃক বাড়িতে হাজির হয়ে দিদি ও বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এদিন চার দিদি ও বোনেদের সঙ্গে উৎসবে হাজির হয়েছিলেন মলয় বাবুর দুই ভাই অরুণ ঘটক ও অভিজিৎ ঘটক (আসানসোল পুরোনিগমের ডেপুটি মেয়র)।মলয় ঘটক বলেন , যতোই ব্যস্ততা থাকুক, প্রতি বছর ভাইবোনেদের এই বিশেষ দিনে পৈতৃক বাড়িতে হাজির থাকেন তিনি। প্রতিবছর এখানেই ভাইফোঁটার আয়োজন করে থাকেন বোনেরা। তাই একদিনের জন্য হলে বোন ও ভাইয়েরা এই দিন এক সঙ্গে হন ও সকলে মিলে ভাইফোঁটা পালন করেন। অন্যদিকে মলয়বাবুর বড় দিদি প্রনতি বন্দ্যোপাধ্যায় জানান, এত ব্যস্ততার মধ্যেও যে তাঁদের মন্ত্রী ভাই এই দিন তাঁদের কাছে আসেন ও ফোঁটা নেন, এতে তাঁরা খুবই আনন্দ পান। সবাই মিলে চলে গল্প আড্ডা আর খাওয়া দাওয়া। তবে এদিনের ভুরিভোজের আয়োজন বাইরে থেকে করা হলেও মন্ত্রী ও ভাইদের নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছেন বোনেরা, জানালেন প্রনতিদেবী।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ