Skip to content

খড়্গপুর ডিভিশনে টিকিট চেকিংয়ে বড় সাফল্য, একদিনেই উদ্ধার ৩.৬৭ লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা : টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশন। বুধবার ডিভিশনের বিভিন্ন স্টেশন ও যাত্রীবাহী ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে মোট ৩ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর ডিভিশনের আওতাধীন শালিমার, পাঁশকুড়া, মেদিনীপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন এবং বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় টিকিটবিহীন ভ্রমণ, অনিয়মিত টিকিট ব্যবহার এবং বুকিং ছাড়া লাগেজ বহনের মোট ৫০৮টি ঘটনা ধরা পড়ে।ধৃত যাত্রীদের কাছ থেকে নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করা হয়। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রেলের রাজস্ব ক্ষতি রোধ করতেই এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত চালানো হবে।রেল কর্তৃপক্ষ সকল যাত্রীকে বৈধ টিকিট কেটে ভ্রমণ করার এবং রেলের নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে। টিকিটবিহীন যাত্রা বা অন্য কোনও অনিয়ম ধরা পড়লে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Latest