অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!

মানবিকতার নজির : উৎসবের ব্যস্ততার মাঝেও গঙ্গায় ডুবতে থাকা অবলা প্রাণকে বাঁচাতে তৎপর মন্ত্রী!

মানবিকতার নজির : উৎসবের ব্যস্ততার মাঝেও গঙ্গায় ডুবতে থাকা অবলা প্রাণকে বাঁচাতে তৎপর মন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : ছটপুজোর ভোরে গঙ্গার ঘাটে যখন পুণ্যার্থীদের ভিড়, তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। গঙ্গার জলে হাবুডুবু খাচ্ছিল একটি কুকুর। প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও জলের সঙ্গে লড়াই করতে পারছিল না অবলা প্রাণীটি। ঘটনাটি চোখে পড়তেই দ্রুত পদক্ষেপ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। তাঁর নির্দেশে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয় কুকুরটিকে।ঘটনাটি কলকাতার বাবুঘাটের। ছটপুজো উপলক্ষে ভোরে গঙ্গার বিভিন্ন ঘাটে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পুণ্যার্থীদের নিরাপত্তা এবং পুজোর আয়োজন সরেজমিনে পরিদর্শনের সময় তাঁর নজরে আসে গঙ্গার জলে ডুবতে থাকা কুকুরটি।

পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে NDRF কর্মীদের খবর দেন মন্ত্রী এবং দ্রুত উদ্ধারের ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপর উদ্ধারকারীরা জলে নেমে কুকুরটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাকে জল থেকে তুলে আনতে সক্ষম হন তাঁরা। ততক্ষণে কুকুরটি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় পৌঁছে গিয়েছিল।উদ্ধারের পর কুকুরটির চিকিৎসার ব্যবস্থাও করা হয়। তার জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং ধীরে ধীরে সে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। কুকুরটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কি না, তা নিশ্চিত হতে মন্ত্রী নিজেও সেখানে অপেক্ষা করেন।ছটপুজোর মতো গুরুত্বপূর্ণ উৎসবের দিনে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি একটি অসহায় প্রাণীর জীবন রক্ষায় মন্ত্রীর এই তৎপরতা নজর কেড়েছে। ঘটনাটি সামনে আসতেই তাঁর মানবিক উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।