পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাবতীর তীরে ছটপুজো ঘিরে জনজোয়ার, নজর কাড়ল প্রশাসনিক ও পরিষেবা ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা : ছটপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মাতল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। সোমবার বিকেল থেকেই শিলাবতী নদীর তীরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সূর্যদেবের আরাধনায় নদীর ঘাটে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীদের সমাগমে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। ভক্তদের ভিড়ের পাশাপাশি এবছর নজর কেড়েছে পুজো উপলক্ষে প্রশাসনিক ও পরিষেবা সংক্রান্ত ব্যবস্থাপনাও।পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে নদীর তীরবর্তী রাস্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিং, পুলিশি নিরাপত্তা, সহায়তা কেন্দ্র এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।

বিধায়কের উদ্যোগে পুণ্যার্থীদের জন্য চা ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়।আয়োজক ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। তাঁদের মতে, এবছর ছটপুজো উপলক্ষে পরিষেবা ও পরিকাঠামোগত ব্যবস্থাপনা আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে।সোমবার বিকেলে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে ছটপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। মঙ্গলবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হবে পুজোর ধর্মীয় আচার-অনুষ্ঠান। সব মিলিয়ে শিলাবতী নদীর তীরে ভক্তি, বিশ্বাস ও উৎসবের এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের কৌশল্যা লাইনে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, উপস্থিত রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ!
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে ছটপুজো ঘিরে পুকুরঘাটে উপচে পড়া ভিড়, বিভিন্ন ঘাট পরিদর্শনে দিলীপ ঘোষ!
পশ্চিম মেদিনীপুর