অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুরের কৌশল্যা লাইনে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, উপস্থিত রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ!

খড়গপুরের কৌশল্যা লাইনে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, উপস্থিত রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ!

অরিন্দম চক্রবর্তী : উৎসবের আবহে সেজে উঠেছে খড়গপুর শহরের কৌশল্যা লাইন। 15 নভেম্বর 2026, রবিবার, কৌশল্যা যুব সম্প্রদায়ের পরিচালনায় এবং ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 14তম বর্ষে পদার্পণ করা এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত সহযোগিতাতেই দেশ আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি রঞ্জন দাস, শ্রীনাথ, সমিত মণ্ডল, সমিতির সভাপতি গৌতম ব্যানার্জি, কাউন্সিলর আশা দৌলুই, মমতা দাস, বনশ্রী বেহেরা, সম্পাদক প্রদীপ দত্ত, বেলারানী অধিকারী, অশোক দে, শিবময় দে এবং ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রদীপ কুমার ও বিপ্লব দাস-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রনাথ দত্ত। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 20 নভেম্বর 2026, শুক্রবার পর্যন্ত চলবে এই পুজো। পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।