অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর-পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ!

দুর্গাপুরের ফরিদপুর থানার আরতী গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুত থাকা বোমা বিষ্ফোরনের ঘটনায় চাঞ্চল্য। শনিবার ১৭ই মে দুপুরে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের লাউদোহা থানার আরতি গ্রামের উত্তরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে রহস্যজনক বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে পড়ে, আশেপাশের বেশ কিছু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় বাড়িটির পাশে খেলছিল একটি শিশু। বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোট গুরুতর না

দুর্গাপুর-পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ!

নিজস্ব সংবাদদাতা:  দুর্গাপুরের ফরিদপুর থানার আরতী গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুত থাকা বোমা বিষ্ফোরনের ঘটনায় চাঞ্চল্য। শনিবার ১৭ই মে দুপুরে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের লাউদোহা থানার আরতি গ্রামের উত্তরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে রহস্যজনক বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে পড়ে, আশেপাশের বেশ কিছু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় বাড়িটির পাশে খেলছিল একটি শিশু। বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোট গুরুতর না হলেও, গ্রামজুড়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই পরিত্যক্ত বাড়িতে গোপনে দেশি বোমা মজুত করা ছিল। তাঁদের ধারণা, কোনও একটি বোমায় পা চাপ পড়ায় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বহুদিন ধরেই সন্দেহজনক কার্যকলাপ চলছিল বলে দাবি করছেন গ্রামবাসীরা। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকা ঘিরে ফেলে ব্যারিকেড করা হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দেশি বোমার বিস্ফোরণ বলেই অনুমান।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ