দুর্গাপুরের ট্রাঙ্করোডে সেনা জওয়ানের পূর্ণম কুমার সাউয়ের বাড়ি ফেরার খুশির হাওয়া!
দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে ফিরেছেন ভারতে। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়। দিনের পর দিন ধরে বিএসএফ পূর্ণমকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে গিয়েছে। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী পাঞ্জাব পর্যন্ত চলে গিয়েছিলেন। বিএসএফের প্রচেষ্টায় আগেই সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া দুর্গাপুরের ট্রাঙ্করোডে সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা। এই বাড়ির মেয়ে রজনী সাউয়ের সাথে বছর দশেক আগে বিয়ে হয়েছিল হু
নিজস্ব সংবাদদাতা : দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে ফিরেছেন ভারতে। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়। দিনের পর দিন ধরে বিএসএফ পূর্ণমকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে গিয়েছে। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী পাঞ্জাব পর্যন্ত চলে গিয়েছিলেন। বিএসএফের প্রচেষ্টায় আগেই সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া দুর্গাপুরের ট্রাঙ্করোডে সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা। এই বাড়ির মেয়ে রজনী সাউয়ের সাথে বছর দশেক আগে বিয়ে হয়েছিল হুগলির রিষড়ার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। এদিন সকাল থেকেই আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা অভিনন্দন জানাতে ভীড় জমিয়েছিলেন দুর্গাপুরের সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা