অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোল জামুরিয়ার ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনকভাবে কয়লা উধাও!

আসানসোল জামুরিয়ার ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনক ভাবে উধাও কয়লা।এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের মডার্ন সাতগ্রাম সাইডিং এ। এই ঘটনায় ইসিএলের তরফে জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।ইসিএলের জেকে নগর কোলিয়ারীর এজেন্ট মনোজ কুমার বলেন গত ৬ই জুন শ্রীপুরের SSI ( নিঘা) খোলামুখ খনি থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার মর্ডান সাতগ্রাম সাইডিং যাচ্ছিল।এরপর যখন ওই ডাম্পারটি মডার্ন সাতগ্রাম সাইডিং এ যখন পোচ্ছায় তখন কর্তব্যরত ইসিএলের এক নিরাপত্তা রক্ষী দেখতে পাই কয়লা

আসানসোল জামুরিয়ার ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনকভাবে কয়লা উধাও!

নিজস্ব সংবাদাতা : আসানসোল জামুরিয়ার ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনক ভাবে উধাও কয়লা।এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের মডার্ন সাতগ্রাম সাইডিং এ। এই ঘটনায় ইসিএলের তরফে জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।ইসিএলের জেকে নগর কোলিয়ারীর এজেন্ট মনোজ কুমার বলেন গত ৬ই জুন শ্রীপুরের SSI ( নিঘা) খোলামুখ খনি থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার মর্ডান সাতগ্রাম সাইডিং যাচ্ছিল।এরপর যখন ওই ডাম্পারটি মডার্ন সাতগ্রাম সাইডিং এ যখন পোচ্ছায় তখন কর্তব্যরত ইসিএলের এক নিরাপত্তা রক্ষী দেখতে পাই কয়লা নেই।তার পরিবর্তে পাথরের মতো কিছু রয়েছে।রহস্যজনক ভাবে কয়লা উধাও হয়ে যায়।এই ঘটনার পর ইসিএলের শ্রীপুর (নিঘা) খোলামুখ খনির আধিকারিক শ্রীপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনার তদন্তে পুলিশ।প্রসঙ্গত আসানাসোল রানিগঞ্জ খনি এলাকায় কয়লা চুরি বা কয়লা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। কয়লাকাণ্ডে তদন্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই কাণ্ডে রাজনৈতিক নেতা থেকে ইসিএলের উচ্চপদস্থ অধিকারিকও গ্রেফতার হয়েছেন।

FIR COPY

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা