অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বদলে গেল প্রৌঢ়ার মৃতদেহ! গাফিলতির অভিযোগ দুর্গাপুরের একটি হাসপাতালের বিরুদ্ধে!

কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতির ৭১ বছরের প্রৌঢ় নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। দুদিন আগে দুর্গাপুরের সগড়ভাঙার দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে। বুধবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় দুজনেরই। বৃহস্পতিবার সকালে বেনাচিতির বাসিন্দা মৃত নিপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যায় পরিবার-পরিজনের। পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। ঠিক তখনই মৃতদেহের

বদলে গেল প্রৌঢ়ার মৃতদেহ! গাফিলতির অভিযোগ দুর্গাপুরের একটি হাসপাতালের বিরুদ্ধে!

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতির ৭১ বছরের প্রৌঢ় নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। দুদিন আগে দুর্গাপুরের সগড়ভাঙার দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে। বুধবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় দুজনেরই। বৃহস্পতিবার সকালে বেনাচিতির বাসিন্দা মৃত নিপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যায় পরিবার-পরিজনের। পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। ঠিক তখনই মৃতদেহের মুখ করে দেখতেই হতবাক হয়ে ওঠে পরিবার-পরিজনের ও এলাকাবাসীর। তারা দেখেন নিপেন্দ্রনাথ বাবুর দেহের বদলে এক মহিলার মৃতদেহ রয়েছে। স্বর্গরথে করেই হাসপাতালে সেই মৃতদেহ নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অন্যদিকে মৃতা প্রৌঢ়া কনক মজুমদারের পরিবারের লোকজন সেই কথা জানতে পেরে হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন। রানু পান অভিযোগ করেন,"তাঁর পিসি বুধবার রাতে এই হাসপাতালে মারা যান। তারা বৃহস্পতিবার সকাল থেকে দেহ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এরই মধ্যে খবর পান তাঁর পিসির দেহ বদলে গিয়েছে। নিজের মা বাবার সাথে এক প্রৌঢ়ের মৃতদেহের জায়গায় তাঁর পিসির মৃতদেহ চলে গিয়েছে। হাসপাতালে চূড়ান্ত গাফিলতি ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলেও অভিযোগ তোলেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।" পুরো অভিযোগ স্বীকার করে হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখার্জী বলেন,"মৃতদেহ সনাক্ত করতে ভুল হয়েছিল। মর্গের দায়িত্ব থাকা কর্মীদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি বাড়াবেন বলেও জানান ওই হাসপাতালের কর্নধার ।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা