অবৈধ নির্মাণ ভাঙল আসানসোল পুরনিগম!
বুধবার আসানসোল পুরনিগমের কর্তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে করে আনসারীর ওই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলেন । আসানসোল পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই এই ভাঙার কাজ হয়েছে । বাড়িটি কোনও প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল ।’’ যদিও অভিযুক্ত ইসলাম আনসারীর সাফাই, ওই এলাকায় বেশিরভাগ বাড়ির কোনও প্ল্যান নেই । তাঁর বাড়ির সামনের গলি দখল করার চেষ্টা করছিলেন জানিসার । তিনি সেই গলিটি দেননি বলেই তাঁর বিরুদ্ধে মামলা করে
নিজস্ব সংবাদদাতা : বুধবার আসানসোল পুরনিগমের কর্তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে করে আনসারীর ওই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলেন । আসানসোল পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই এই ভাঙার কাজ হয়েছে । বাড়িটি কোনও প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল ।’’ যদিও অভিযুক্ত ইসলাম আনসারীর সাফাই, ওই এলাকায় বেশিরভাগ বাড়ির কোনও প্ল্যান নেই । তাঁর বাড়ির সামনের গলি দখল করার চেষ্টা করছিলেন জানিসার । তিনি সেই গলিটি দেননি বলেই তাঁর বিরুদ্ধে মামলা করে এই কাণ্ড ঘটানো হয়েছে ।
আসানসোল পুরনিগমের আইনী উপদেষ্টা সায়ন্তন মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব ও সহকারী ইঞ্জিনিয়ার নয়ন নস্কর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগম সূত্রে জানা গেছে, কুলটির নিয়ামতপুর এলাকায় পেট্রোল পাম্পের পাশে যে অবৈধ নির্মাণটি এদিন ভাঙা হয় সেটি মহম্মদ ইসলাম নামক এক ব্যক্তির বাড়ি। তার প্রতিবেশী মহম্মদ আনসার উদ্দীন হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় রায়ে হাইকোর্ট ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। হাইকোর্টে মামলাকারী মহম্মদ আনসার জানান, মহম্মদ ইসমাইল তাদের জমি অবৈধভাবে দখল করে, পরে সেখানে পুরনিগমের কোন প্ল্যান বা নকশা ছাড়াই বাড়ি নির্মাণ করেন। এই ব্যাপারে আসানসোল পুরনিগমে অভিযোগ জানানোর পাশাপাশি স্থানীয় কাউন্সিলরকে জানান তিনি। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা করেন তিনি। অন্যদিকে, মহম্মদ ইসলাম দাবি করেন, নিয়ামতপুর এলাকার বেশির ভাগ বাড়িই বিনা অনুমতিতে নির্মাণ করা হয়েছে। যাদের কোন প্ল্যান নেই। প্রকারান্তরে তিনি স্বীকার করে নেন যে, তার নির্মাণটি বেআইনি।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ