দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ।
দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ। এই ঘটনাকে ঘিরে সোচ্চার স্থানীয় বিরোধী দল সিপিআইএম ও বিজেপি । এবার গাড়ির ডিজিটাল মাইলেজ মিটার হ্যাক করে অভিনব কায়দায় শহরের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ্য টাকার তেল চুরির অভিযোগ। ঘটনার সত্যতা স্বীকার করলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ার পার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। এই ঘটনায় সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘরুই এই দুষ্কর্মের শাসক দলের কর্মীদের
দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ। এই ঘটনাকে ঘিরে সোচ্চার স্থানীয় বিরোধী দল সিপিআইএম ও বিজেপি ।
এবার গাড়ির ডিজিটাল মাইলেজ মিটার হ্যাক করে অভিনব কায়দায় শহরের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ্য টাকার তেল চুরির অভিযোগ। ঘটনার সত্যতা স্বীকার করলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ার পার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।
এই ঘটনায় সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘরুই এই দুষ্কর্মের শাসক দলের কর্মীদের যুক্ত থাকার অভিযোগ আনেন, এছাড়াও তিনি অতি সত্বর এই দুষ্কর্মের সাথে যুক্তদের শাস্তির দাবি জানান নগর নিগম নেতৃত্বের কাছে।
আবার,
মেয়াদ উত্তীর্ণ দুর্গাপুর নগর নিগমের অস্বচ্ছ প্রশাসন নিয়ে সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমানের সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় প্রশ্ন তোলেন ড্রাইভারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এছাড়াও তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর বদলির ও দাবি জানান।
পুরো ঘটনায় ড্রাইভার দের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যেকটি বড় অফিস থেকে কড়া নজরদারির নির্দেশ জারি করা হয়েছে ।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ