দুর্গাপুরে “আমাদের পাড়া আমাদের সমাধান" পরিদর্শনে মন্ত্রী শশী পাঁজা!
দুর্গাপুরে “আমাদের পাড়া আমাদের সমাধান”কর্মসূচি পরিদর্শনে উপস্থিত হলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। এদিন দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘী পঞ্চায়েতের কুলডিহা গ্রামে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের কাছে এলাকার সমস্যার কথা জানতে চান। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র য
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে “আমাদের পাড়া আমাদের সমাধান”কর্মসূচি পরিদর্শনে উপস্থিত হলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। এদিন দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘী পঞ্চায়েতের কুলডিহা গ্রামে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের কাছে এলাকার সমস্যার কথা জানতে চান। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা, রাখি তেওয়ারি। শিবিরে সগরভাঙ্গা এলাকার বাসিন্দারা যোগ দেন।এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাভলম, দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সরকারি আধিকারিকরা।অন্যদিকে এই কর্মসূচির পাশেই সিপিএম পঞ্চায়েত সদস্য সুনীল টুডু এবং সিপিএম কর্মীরা সহায়তা শিবিরের আয়োজন করেছিলেন।

তাঁরা জানান এলাকার সাধারণ মানুষের পাশে থাকার জন্য শিবির করা হয়েছে। তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি কেউ কোন ফর্ম নিয়ে এলে সেগুলো পূরণ করে সাহায্য় করা হচ্ছে। এদিন মন্ত্রীকে সিপিএমের এই শিবির নিয়ে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন, “৩৪ বছর কেন করেনি। সহযোগিতা করছে না অসহযোগিতা করছে। তবে আমাদের সরকার মানুষের পাশে থাকতে মানুষের কাজ করছে।”
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা