ভাড়া বাড়ি থেকে অবসরপ্রাপ্ত রেলকর্মী পচা গলা দেহ উদ্ধার!
বাড়ির মধ্য থেকে অবসরপ্রাপ্ত এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় গান চাঞ্চল্য দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের অন্ডাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল মোড়ের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন মদন রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন। অন্ডাল থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে। ওই ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও রেলে কাজ করার নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না
নিজস্ব সংবাদদাতা : বাড়ির মধ্য থেকে অবসরপ্রাপ্ত এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় গান চাঞ্চল্য দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের অন্ডাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল মোড়ের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন মদন রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন। অন্ডাল থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে। ওই ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও রেলে কাজ করার নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এই বিষয়ে তদন্ত করছে দুর্গাপুর মহকুমার অন্ডাল থানার পুলিশ। এদিন ওই ব্যক্তির পাশের বাড়িতে প্রতিবেশীরা আচমকা পঁচা গন্ধ পান। তিনি আশপাশের লোকজনদের ডেকে জড়ো করলে তাদের সন্দেহ জাগে। এরপরেই দুর্গাপুর মহকুমার অন্ডাল থানার পুলিশকে খবর দেওয়া হয়।

সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ