দুর্গাপুর ব্যারাজের রাস্তা সংস্কারের কাজ জুনের মধ্যে শেষ করার চেষ্টা চলছে!
প্রায় ৭০ বছরে সবথেকে বড় সংস্কারের কাজ দুর্গাপুর ব্যারেজে। উল্লেখ্য, ১৯৫৫ সালে এই ব্যারেজ তৈরি হয়। তারপর বড় আকারের সংস্কার হচ্ছে এই প্রথম। রবিবার ১৮ই মে, দুপুরে দুর্গাপুর ব্যারাজের সংস্কার কাজ খতিয়ে দেখলেন সেচ দপ্তরের সচিব মণীশ জৈন। এদিন সচিব বলেন,”দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়ার রা পরিদর্শন করছেন প্রতিমুহূর্তে। আগামী দিনে যাতে ব্যারেজের ক্ষতি না হয় সেজন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। আগামী ১৫ ই জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। রবিবার মণীশ জৈনের সঙ্গে উপস্থিত ছি
নিজস্ব সংবাদদাতা: প্রায় ৭০ বছরে সবথেকে বড় সংস্কারের কাজ দুর্গাপুর ব্যারেজে। উল্লেখ্য, ১৯৫৫ সালে এই ব্যারেজ তৈরি হয়। তারপর বড় আকারের সংস্কার হচ্ছে এই প্রথম। রবিবার ১৮ই মে, দুপুরে দুর্গাপুর ব্যারাজের সংস্কার কাজ খতিয়ে দেখলেন সেচ দপ্তরের সচিব মণীশ জৈন। এদিন সচিব বলেন,”দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়ার রা পরিদর্শন করছেন প্রতিমুহূর্তে। আগামী দিনে যাতে ব্যারেজের ক্ষতি না হয় সেজন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। আগামী ১৫ ই জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। রবিবার মণীশ জৈনের সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। জানা যাচ্ছে, ব্যারাজের উপরের রাস্তার সাত ইঞ্চি কংক্রিট ভাঙা হবে। তারপর নতুন করে কংক্রিট দিয়ে তার উপর ম্যাসটিকের রাস্তা তৈরি করা হবে। এছাড়াও বদল করা হবে সমস্ত লোহার জয়েন্ট।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা