অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরের শুরু হলো র‍্যাপিড দাবা টুর্নামেন্ট ২০২৪!

সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুর রিভার সাইড স্কুল আসানসোল ও পূরভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের যৌথ সহযোগিতায় রবিবার সকাল নটা থেকে শুরু হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল র‌্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের খুদে ছাত্র-ছাত্রীরা এদিন খুব সকাল থেকেই উপস্থিত হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। প্রায় ৬০০ খুদে দাবারু, দাবা খেলায় কিস্তি মাত দিতে এদিন হাজির হয়।দুর্

দুর্গাপুরের শুরু হলো র‍্যাপিড দাবা টুর্নামেন্ট ২০২৪!

নিজস্ব সংবাদাতা : সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুর রিভার সাইড স্কুল আসানসোল ও পূরভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের যৌথ সহযোগিতায় রবিবার সকাল নটা থেকে শুরু হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল র‌্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের খুদে ছাত্র-ছাত্রীরা এদিন খুব সকাল থেকেই উপস্থিত হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। প্রায় ৬০০ খুদে দাবারু, দাবা খেলায় কিস্তি মাত দিতে এদিন হাজির হয়।দুর্গাপুর শিল্পাঞ্চলের বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুল পূরভ ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর তথা পশ্চিম বর্ধমান চেস সংস্থার অন্যতম কর্ণধার সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “দুর্গাপুর শিল্পাঞ্চল শিল্প নগরীর সাথে সাথে এখন শিক্ষা নগরীতে পরিণত হচ্ছে দ্রুত। দুর্গাপুরের বিভিন্ন স্কুলে খুব দক্ষ দাবা খেলোয়াড় রয়েছে বলে আমাদের প্রাথমিক সমীক্ষায় জানতে পেরেছি। তাই সারা বাংলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে আমরা দুর্গাপুরে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট স্কুল র‍্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত করছি। আমাদের প্রয়াস দুর্গাপুর থেকে আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় তৈরি করে দুর্গাপুর তথা সারা ভারতবর্ষকে গর্বিত করা।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা