মেদিনীপুর 29° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র বিপন্মুক্ত!

লাইভ কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র বিপন্মুক্ত!

কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র বিপন্মুক্ত!

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন। কিন্তু কাজে যোগ দেওয়ার পরই জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার মুখে পড়তে হল বাংলার এক সিআরপিএফ জওয়ানকে। কুলগামে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আপাতত বিপন্মুক্ত।ঘটনাটি ঘটে বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মীরবাজার এলাকায়। জানা গিয়েছে, সিআরপিএফের একটি চেকপোস্ট লক্ষ্য করে বাইকে চেপে আসা দুই জঙ্গি আচমকা হামলা চালায়। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। মাত্র 15 সেকেন্ডের মধ্যে প্রায় 30 রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। এই হামলায় তিনজন নিরাপত্তাকর্মী আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন সিআরপিএফের 46 নম্বর ব্যাটালিয়নের জওয়ান শান্তনু চন্দ্র। তাঁর হাতে গুলি লাগে।

হামলার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উল্লেখযোগ্যভাবে, হামলার সময় কুলগামেই উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শাঁখারি বাজারের বাসিন্দা শান্তনু 2011 সাল থেকে সিআরপিএফে কর্মরত। গত সাড়ে তিন বছর ধরে জম্মু-কাশ্মীরে তাঁর পোস্টিং। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষে দীর্ঘ ছুটি কাটিয়ে সম্প্রতি তিনি আবার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। কিন্তু কাজে ফেরার পরই এমন হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর পরিবারে।পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল সাড়ে 4টে নাগাদ স্ত্রী নন্দিনী চন্দ্রকে ফোন করেছিলেন শান্তনু।

সেই সময় তিনি হামলার কথা জানান। প্রথমে নিজের সঙ্গে থাকা এক হেড কনস্টেবলের গুলিবিদ্ধ হওয়ার খবর দিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথাও জানান। এর কিছুক্ষণ পরেই সিআরপিএফ কর্তৃপক্ষের তরফে নন্দিনীকে ফোন করে জানানো হয়, শান্তনুও জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন।বিকেল 5টা নাগাদ বিষ্ণুপুরে তাঁর পরিবারের কাছে এই খবর পৌঁছতেই উদ্বেগের পরিবেশ তৈরি হয়। তবে পরে হাসপাতাল থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন শান্তনু। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।বাংলার এই জওয়ানের দ্রুত সুস্থতা কামনা করছেন আত্মীয়-পরিজন থেকে শুরু করে বিষ্ণুপুরের স্থানীয় বাসিন্দারা। তাঁর সুস্থ হয়ে দ্রুত কর্মজীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

সম্পর্কিত খবর

ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে বাঁকুড়া

ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায় বাঁকুড়া

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়

ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা বাঁকুড়া

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা

সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব