দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের উদ্যোগে গোল্ডেন মাইল চ্যালেঞ্জ ম্যারাথন দৌড়!
৯ই নভেম্বর রবিবার সকালে দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের প্রঙ্গনে গায়ত্রী মন্ত্র উচ্চারণ ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় ম্যারাথন দৌড়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং দৃঢ়তা গঠনে খেলাধূলা এবং শারীরিক সুস্থতার গুরুত্বের কথা উল্লেখ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব জোন-১) শ্রী অভিষেক গুপ্ত, আইপিএস এবং ১০ বেঙ্গল ব্যাট
নিজস্ব সংবাদদাতা : ৯ই নভেম্বর রবিবার সকালে দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের প্রঙ্গনে গায়ত্রী মন্ত্র উচ্চারণ ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় ম্যারাথন দৌড়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং দৃঢ়তা গঠনে খেলাধূলা এবং শারীরিক সুস্থতার গুরুত্বের কথা উল্লেখ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব জোন-১) শ্রী অভিষেক গুপ্ত, আইপিএস এবং ১০ বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল হিতার্থ সারভাইয়া।এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ম্যারাথন দৌড়ের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার, মেয়েদের জন্য তিন কিলোমিটার এবং বাবা-মা এবং প্রাক্তন ছাত্রদের জন্য দুই কিলোমিটার দৌড়ের ব্যবস্থা ছিল। এদিনের ম্যারাথন দৌড়ে ৫০ জন ছেলে, ৪৭ জন মেয়ে, ৭৫ জন অভিভাবক এবং ১৬ জন প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেছিলেন।ম্যারাথনে জয়ীদের জন্য ছিল আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা। ছেলে এবং মেয়ে বিভাগে প্রথম পাঁচজন দৌড়বিদের জন্য যথাক্রমে ৭,০০০ টাকা ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা, ২,০০০ টাকা এবং ১,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। যেখানে অভিভাবক এবং প্রাক্তন ছাত্রদের যথাক্রমে ৪,০০০ টাকা, ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা