অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরে অগ্নিকাণ্ড, মিশ্র ইস্পাত কারখানায় আগুন!

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো, দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় সোমবার ৯টা ৪৫ মিনিটে এসএমএস বিভাগের ৩নং ইউনিটে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। কারখানার দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায় কাজ চলাকালীন হয়ে ল্যাডেল ফুটো হয়ে গলিত লোহা বৈদ্যুতিক কেবল লাইনের উপর পড়ে যায়। আর তাতেই আগুন লেগে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ক্

দুর্গাপুরে অগ্নিকাণ্ড, মিশ্র ইস্পাত কারখানায় আগুন!

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো, দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় সোমবার ৯টা ৪৫ মিনিটে এসএমএস বিভাগের ৩নং ইউনিটে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। কারখানার দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায় কাজ চলাকালীন হয়ে ল্যাডেল ফুটো হয়ে গলিত লোহা বৈদ্যুতিক কেবল লাইনের উপর পড়ে যায়। আর তাতেই আগুন লেগে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, "দুর্গাপুর ইস্পাত কারখানা কিংবা মিশ্র ইস্পাত কারখানা কোনোটিরই আধুনিকীকরণ নেই, ফলে বারংবার এই দুর্ঘটনা ঘটছে। মৃত্যুর মতো অপ্রতীকর ঘটনাও ঘটছে। তবুও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই"।প্রসঙ্গত: এই এস এম এস বিভাগে এর আগেও দুর্ঘটনা ঘটে। গত ৩ মার্চ ল্যাডেল থেকে গলিত লোহা ছিটকে পড়ে স্থায়ী কর্মী ঋষিরাজ দাস এর গায়ে। প্রায় ৮০ শতাংশ পুড়ে যান তিনি। বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা