দুর্গাপুরের গৃহবধূ ডক্টর পারোমি গোস্বামী ইন্ডিয়ার মিসেস ইউনিভার্স শিরোপা ২০২৪!
দুর্গাপুর নিবাসী ডঃ পারোমি গোস্বামী ২০২৪ মিসেস ইউনিভার্সের জন্য জয়পুরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় ওঠে শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট।মিসেস ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল বিজয়ী ২০২৪ ডঃপারোমি গোস্বামী ফরএভার মিসেস ইউনিভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে সিরিজে ইন্টারন্যাশনাল পেজেন্ট বিজয়ীর খেতাব অর্জন করেছেন।তাঁর সাফল্যের যাত্রাটা শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূ থেকেই। ২০০৪ সালে বিবাহিত জীবন শুরু করেন উখড়ায় বড় হয়ে ওঠা পারোমি। বাবা ছিলেন কোলিয়ারির উচ্চ পদস্থ আধিকারিক। উখড়াতেই স্কুল জ
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর নিবাসী ডঃ পারোমি গোস্বামী ২০২৪ মিসেস ইউনিভার্সের জন্য জয়পুরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় ওঠে শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট।মিসেস ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল বিজয়ী ২০২৪ ডঃপারোমি গোস্বামী ফরএভার মিসেস ইউনিভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে সিরিজে ইন্টারন্যাশনাল পেজেন্ট বিজয়ীর খেতাব অর্জন করেছেন।তাঁর সাফল্যের যাত্রাটা শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূ থেকেই। ২০০৪ সালে বিবাহিত জীবন শুরু করেন উখড়ায় বড় হয়ে ওঠা পারোমি। বাবা ছিলেন কোলিয়ারির উচ্চ পদস্থ আধিকারিক। উখড়াতেই স্কুল জীবন শেষ করে দুর্গাপুর মাইকেল মধুসূদন কলেজ থেকে স্নাতক হন। আর পাঁচটা মেয়ের মতোই পড়াশুনা, বিয়ে, সংসার এসেছে সময়ের নিয়মে। তবে বিয়ের পর দুটি ছেলে মেয়ে ব্যাঙ্কে কর্মরত স্বামী, সুখী সংসার নিয়ে থেমে থাকেননি দুর্গাপুরের এই গৃহবধূ। বরং স্বামীর উৎসাহে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন। তাতে ছোটবড় সাফল্যও পান। তবে বড়সড় সফলতা আসে ২০২২ সালে। মিডিয়া কুইন দুর্গাপুরের শিরোপা পান তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে গ্ল্যামার অফ কুইন, দুর্গাপুর ও মিসেস তিলোত্তমা, কলকাতা শিরোপা পান তিনি। এরপর ২০২৪ সালে একটি জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা এএফটি মিসেস ইন্টারন্যশনালের জন্য সিলেক্ট হন তিনি। সারা দেশ থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ওই প্রতিযোগিতায় মিসেস ইন্টারন্যশনাল (ফার্স্ট রানার আপ) এর শিরোপা পান তিনি।


সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ