অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শুরু হয়ে গেল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা!

চিরাচরিত প্রথা মেনে বছরের প্রথম দিন শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব। বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দুর্গাপুরের গামন ব্রিজ ফুটবল ময়দানে কল্পতরু উৎসব তথা মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বি

শুরু হয়ে গেল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা!

নিজস্ব সংবাদদাতা : চিরাচরিত প্রথা মেনে বছরের প্রথম দিন শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব। বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দুর্গাপুরের গামন ব্রিজ ফুটবল ময়দানে কল্পতরু উৎসব তথা মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ। এদিন মেলা কমিটির তরফ থেকে ২০লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবার ৪৫তম বর্ষে পদার্পণ করল এই মেলা। চলবে ১০তারিখ পর্যন্ত । এই মেলার প্রাচীনত্ব বা চালু হবার সময় নিয়ে সেভাবে কিছু তথ্য না পাওয়া গেলেও স্থানীয় মানুষদের থেকে জানা যায় স্থানীয় সাধুডাঙ্গার কালীকানন্দ আশ্রম থেকেই দুর্গাপুরে কল্পতরু উৎসবের শুরু, কালে যা মেলায় রুপান্তরিত হয়। প্রতিবারের মতো এবারও সাধারণ মেলার পাশাপাশি থাকছে বইমেলা ও কৃষি মেলা । এবছর কল্পতরু মেলায় ২৫০টিরও বেশি স্টল বসেছে। খাবার, পোশাক, খেলনা ও স্থানীয় হস্তশিল্পের পাশাপাশি রয়েছে বইমেলা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। এছাড়াও মেলার সাংস্কৃতিক মোহর মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় স্তরের শিল্পীরাও থাকবেন।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ