অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু দুর্গাপুরের নার্সিং ছাত্রীর!

মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন কয়েক ঘণ্টা আগেই। এরপরেই হঠাৎ এল মেয়ের মৃত্যুর খবর। বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু দুর্গাপুরের নার্সিং ছাত্রীর। মৃত পড়ুয়ার নাম দিয়া মণ্ডল (২১)। হস্টেলের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এটা আত্মহত্যা নাকি ছাত্রীকে হত্যা করা হয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ।নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল কাঁকসার গোপালুপরের এক ছাত্রীর। শনিবার সকালে বেঙ্গুলুরুর উদ্দেশ্যে রওনা দিয়ছেন দিয়ার মা-বাবা। কাঁকসার গোপালপুর উত্তরপাড়া সত্যনারায়ণ পল্লীর বাসি

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু দুর্গাপুরের নার্সিং ছাত্রীর!

নিজস্ব সংবাদদাতা : মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন কয়েক ঘণ্টা আগেই। এরপরেই হঠাৎ এল মেয়ের মৃত্যুর খবর। বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু দুর্গাপুরের নার্সিং ছাত্রীর। মৃত পড়ুয়ার নাম দিয়া মণ্ডল (২১)। হস্টেলের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এটা আত্মহত্যা নাকি ছাত্রীকে হত্যা করা হয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ।নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল কাঁকসার গোপালুপরের এক ছাত্রীর। শনিবার সকালে বেঙ্গুলুরুর উদ্দেশ্যে রওনা দিয়ছেন দিয়ার মা-বাবা। কাঁকসার গোপালপুর উত্তরপাড়া সত্যনারায়ণ পল্লীর বাসিন্দা দেবাশিস মণ্ডল। রান্নার কাজ করে সংসার চালান। তাঁর একমাত্র মেয়ে ছিল দিয়া। সামান্য উপার্জিত অর্থ দিয়ে কোনওরকমে মেয়ে পড়তে পাঠিয়েছিলেন দেবাশিস। জানা গেছে, মৃত ওই ছাত্রী গোপালপুর উত্তরপাড়ার সত্যনারায়নপল্লীর বাসিন্দা।রোজকার মতই শুক্রবার সন্ধ্যে নাগাদ দিয়া মায়ের সঙ্গে কথা বলে। তখনও ঘুণাক্ষরেও তাঁর মা টের পাননি এরকম মর্মান্তিক পরিণতি হবে মেয়ের। ফোনে কথা বলার ঘণ্টা খানেক পর দিয়ার এক সহপাঠী বাড়িতে ফোন করে জানায় দিয়া মারা গিয়েছে। হঠাৎ ওই খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মত পরিস্থিতি তৈরি হয় মণ্ডল দম্পতির। সহপাঠী জানান, হস্টেলের বিছানায় ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা