অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সাংসদের নাম করে মোবাইল ফোন নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলে!

ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার। দুর্গাপুর পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছিল। সাংসদ কীর্তি আজাদের নাম করে মোবাইল কেনার অভিযোগ উঠেছে মানস রায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, কখনও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম করেও প্রতারণা করেছেন বাবা ও ছেলে। সম্প্রতি এক ব্যক্তির থেকে ১ ল

সাংসদের  নাম করে মোবাইল ফোন নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলে!

নিজস্ব সংবাদদাতা :  ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার। দুর্গাপুর পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছিল। সাংসদ কীর্তি আজাদের নাম করে মোবাইল কেনার অভিযোগ উঠেছে মানস রায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, কখনও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম করেও প্রতারণা করেছেন বাবা ও ছেলে। সম্প্রতি এক ব্যক্তির থেকে ১ লক্ষ ৯১ হাজার টাকা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। তিনি টাকা না পেয়ে শেষপর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনায় সূত্র ধরে জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দুর্গাপুরের মেন গেট এলাকার বাসিন্দা মহম্মদ আসিফ জানান, তাঁর বোনের ক্যান্সারের চিকিৎসার জন্য নিজের চার চাকা গাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন এবং সেই মতো অনলাইনে বিজ্ঞাপনও দেন। সেই বিজ্ঞাপন দেখে মানসবাবু ও তাঁর ছেলে গাড়িটি কেনেন। কিন্তু অভিযোগ সেই গাড়ির দাম (৮ লক্ষ ৪০ হাজার টাকা) মেটাননি পিতা পুত্র। মানসবাবুর দেওয়া বিভিন্ন ব্যাঙ্কের ৬ টি চেক একের পর এক বাউন্স করে। এমনকি কি একাধিকবার বাড়িতে গিয়েও কাউন্সিলর ও তাঁর পুত্রের দেখা পাননি মহম্মদ আসিফ। অবশেষে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা