অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরে ডাকাতি বানচাল করে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করল পুলিশ!

চুরির ঘটনায় বড়সড় সাফাল্য পেল দুর্গাপুর থানা এজোন ফাঁড়ির পুলিশ। চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের পাশাপাশি দুই চোরকেও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়। প্রসঙ্গত গত ২৮শ মে দুর্গাপুর ২০ নাম্বার ওয়ার্ড বেনাচিতির বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় বাড়ি ফাঁকা পেয়ে চুরি করে পালায় দুই দুষ্কৃতী। প্রসঙ্গত মধুমিতাদেবীর মেয়ে

দুর্গাপুরে ডাকাতি বানচাল করে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করল পুলিশ!

নিজস্ব সংবাদদাতা: চুরির ঘটনায় বড়সড় সাফাল্য পেল দুর্গাপুর থানা এজোন ফাঁড়ির পুলিশ। চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের পাশাপাশি দুই চোরকেও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়। প্রসঙ্গত গত ২৮শ মে দুর্গাপুর ২০ নাম্বার ওয়ার্ড বেনাচিতির বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় বাড়ি ফাঁকা পেয়ে চুরি করে পালায় দুই দুষ্কৃতী। প্রসঙ্গত মধুমিতাদেবীর মেয়ে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় তিনি বাড়িতে একাই থাকেন। কিন্তু তিনি নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত হওয়ায় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাইরে থাকেন। মধুমিতাদেবী জানান তাঁর মেয়ের বিয়ের ঠিক হওয়ায় বেশ কিছু সোনার গয়না, দানসামগ্রী কিনে রেখেছিলেন। সেসমস্ত কিছু এবং বাড়িতে থাকা কিছু নগদ খোয়া গেছে। পরে দুর্গাপুর থানার এজোন ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এজোন ফাঁড়ির ইনচার্জ এস আই রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়। চলতি মাসের ২ তারিখ দুর্গাপুর ৮ নম্বর ওয়ার্ড নিশান হাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে। এরপর চলতি মাসের ৫ তারিখ তাকেও দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা