দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের চতুর্থ অভিযুক্ত শেখ নাসির উদ্দিনের গ্রেপ্তারে চাঞ্চল্য!
দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তরুণীর গণধর্ষণ মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। এই নিয়ে মত ৪জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এখনও পঞ্চম অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে জোর কদমে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে হল চার জন। রবিবার সকালে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যপুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন, অপু বাউড়
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তরুণীর গণধর্ষণ মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। এই নিয়ে মত ৪জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এখনও পঞ্চম অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে জোর কদমে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে হল চার জন। রবিবার সকালে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজ্যপুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন, অপু বাউড়ি এবং ফিরদৌস শেখ। ধৃত তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের ১০ দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। ধৃত তিনজনের বিরুদ্ধে ‘প্রত্যক্ষ প্রমাণ’ মিলেছে বলেও দাবি করেছে পুলিশ। আজ সোমবার, তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হবে। এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে। এখনও আটক রয়েছেন নির্যাতিতার বন্ধু-সহপাঠী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগপত্রে মোট পাঁচ জনের নাম লিখেছিলেন তরুণী। তাঁদের মধ্যে চার জন ধরা পড়েছেন।অভিযোগ, অভিযুক্তরা পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে টেনে নিয়ে যায় ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে। সেখানেই তাঁর উপর নারকীয় নির্যাতন করা হয়। পরে ঘটনাস্থলে আরও দু’জন আসে বলে জানিয়েছেন নির্যাতিতা। তাঁদের দেখে প্রথমে তিনজন পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে ফের ভয় দেখায় তাঁকে। শুধু তাই নয়, তাঁরা নির্যাতিতার মোবাইল ফোন থেকে তাঁর সহপাঠীকে ফোন করে ডেকে আনে এবং টাকার দাবি তোলে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা