অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর রেডক্রস সোসাইটির ৫০-তম বর্ষপূর্তি অনুষ্ঠান!

রবিবার দুর্গাপুর নগর নিগম তথ্যকেন্দ্রের প্রেক্ষা গৃহে অনুষ্ঠিত হল রেডক্রস সোসাইটির ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলম, মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সহ প্রশাসনিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। পাশাপাশি শহরের বিশিষ্ট চিকিৎসক, একাধিক সমাজসেবী সংগঠনের প্রতিনিধি ও রেড ক্রসের ভলা

দুর্গাপুর রেডক্রস সোসাইটির ৫০-তম বর্ষপূর্তি অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা :  রবিবার দুর্গাপুর নগর নিগম তথ্যকেন্দ্রের প্রেক্ষা গৃহে অনুষ্ঠিত হল রেডক্রস সোসাইটির ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলম, মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সহ প্রশাসনিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। পাশাপাশি শহরের বিশিষ্ট চিকিৎসক, একাধিক সমাজসেবী সংগঠনের প্রতিনিধি ও রেড ক্রসের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের চিকিৎসকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে, তাঁরা আগামী দিনে কি কি পরিষেবা দিতে চান সে সংক্রান্ত তথ্য দিয়ে সবাইকে অবগত করেন। অন্যদিকে দুর্গাপুর রেডক্রস সোসাইটির সদস্য সুমিত বন্দ্যোপাধ্যায় জানান তাদের আগামী দিনে পরিকল্পনা রয়েছে চক্ষু ছাড়াও আরও সমস্ত বিভাগের বর্হিবিভাগ চালু করে প্রথম শ্রেণির পরিষেবা দেওয়া। পাশাপাশি প্রতিটা গ্রামে স্বাস্থ্য কর্মী তৈরি করা, যাতে গ্রামে গ্রামে রেডক্রস আরও উন্নত পরিষেবা দিতে পারে।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ