অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার করছে শিক্ষার্থীদের সরাসরি ভর্তির ব্যবস্থা ও চাকরির বিপুল সুযোগ!

দ্বাদশ শ্রেণী পাশের পর গতানুগতিক পাঠক্রমের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সের চাহিদা বেড়েছে। যার মধ্যে সব থেকে চাকুরিমুখী কোর্স হল হোটেল, হসপিটাল, হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রতিবেদনে এক জনশিক্ষার্থীর পশ্চিমবঙ্গে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার কী সুযোগ রয়েছে, কোর্স সম্পূর্ণ হওয়ার পর তিনি কোথায় চাকরি করতে পারবেন, সে বিষয়ে যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা। ২৭শে মে দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার করছে শিক্ষার্থীদের সরাসরি ভর্তির ব্যবস্থা ও বিস্তারি

দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার করছে শিক্ষার্থীদের সরাসরি ভর্তির ব্যবস্থা  ও চাকরির বিপুল সুযোগ!

নিজস্ব সংবাদাতা :  দ্বাদশ শ্রেণী পাশের পর গতানুগতিক পাঠক্রমের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সের চাহিদা বেড়েছে। যার মধ্যে সব থেকে চাকুরিমুখী কোর্স হল হোটেল, হসপিটাল, হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রতিবেদনে এক জনশিক্ষার্থীর পশ্চিমবঙ্গে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার কী সুযোগ রয়েছে, কোর্স সম্পূর্ণ হওয়ার পর তিনি কোথায় চাকরি করতে পারবেন, সে বিষয়ে যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা। ২৭শে মে দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার করছে শিক্ষার্থীদের সরাসরি ভর্তির ব্যবস্থা ও বিস্তারিত আলোচনা। শুক্রবার ২৩শে মে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক কাছে একটি বিজ্ঞপ্তি এসেছে দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় থেকে।

সিলেবাস : মোট ৩ বছরের হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রির কোর্স হয়। তিন বছরের কোর্সের মধ্যে প্রথম এক বছর পর ৬ মাসের ইন্টার্নশিপ হয়। প্রতিষ্ঠান থেকেই ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা চাইলে নিজেদের পছন্দ মতোও ইন্টার্নশিপ করতে পারেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। বি.এসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর, ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউস কিপিং, ফ্রন্ট অফিস,হোটেল ইঞ্জিনিয়ারিং, প্রিন্সিপ্যাল অফ ফুড সায়েন্স, কমিউনিকেশন, আরও বিষয় অন্তর্ভুক্ত থাকে তিন বছরের স্নাতক কোর্সের মধ্যে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা