স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন!

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন!

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বীরত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ১৫ আগস্ট ২০২৬ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। ইস্পাত ভবনে ‘বন্দে মাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর ইস্পাত ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডিরেক্টর ইন-চার্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ঊর্ধ্বতন আধিকারিক এবং ডিএসপি ও সিআইএসএফ-এর বিভিন্ন প্রতিনিধিরা। পতাকা উত্তোলনের পর তিনি সিআইএসএফ-এর কন্টিনজেন্টগুলির পরিদর্শন করেন।

উপস্থিত কর্মী ও আধিকারিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ডিরেক্টর ইন-চার্জ স্বাধীনতা সংগ্রামীদের অদম্য সাহস, মনোবল ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁদের আত্মবলিদানের ফলেই দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।পাশাপাশি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের উৎপাদন ক্ষেত্রে কর্মীদের উল্লেখযোগ্য কর্মক্ষমতার প্রশংসা করেন ডিরেক্টর ইন-চার্জ। তিনি কর্মীদের সংস্থার সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, সম্ভাবনা এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ়তাই সংস্থাকে আরও শক্তিশালী করে এবং সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করে।অনুষ্ঠানের শেষে কর্মীদের সন্তানদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতার মূল্যবোধ, কর্মনিষ্ঠা ও ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যের বার্তা দিয়ে দিনটি উদযাপিত হয়।