অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরে মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি মুখোমুখি, ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তেজনা চরমে!

বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুরে চরম রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এল। বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই মহকুমা শাসকের দফতরে নিজেদের মনোনয়নপত্র জমা দেন দুর্গাপুর পূর্ব, পশ্চিম এবং রানিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করেন প্রদীপ মজুমদার, কবি দত্ত এবং কালো বরণ মণ্ডল।“জিতবে বাংলা, জিতবে দুর্গাপুর” বার্তাকে সামনে রেখে তৃণমূল প্রার্থীদের এই মনোনয়ন কর্মসূচি ছিল যথেষ্ট জোরালো। দলীয় কর্মী-সমর্থকদের উ

দুর্গাপুরে মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি মুখোমুখি, ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তেজনা চরমে!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুরে চরম রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এল। বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই মহকুমা শাসকের দফতরে নিজেদের মনোনয়নপত্র জমা দেন দুর্গাপুর পূর্ব, পশ্চিম এবং রানিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করেন প্রদীপ মজুমদার, কবি দত্ত এবং কালো বরণ মণ্ডল।“জিতবে বাংলা, জিতবে দুর্গাপুর” বার্তাকে সামনে রেখে তৃণমূল প্রার্থীদের এই মনোনয়ন কর্মসূচি ছিল যথেষ্ট জোরালো। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মহকুমা শাসকের দফতর চত্বর কার্যত সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে।অন্যদিকে, কিছুক্ষণ পরেই দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে মহকুমা শাসকের দফতরে পৌঁছন। অভিযোগ, সেই সময় দফতরের সামনে উপস্থিত তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরাও ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে সরব হন।

মুহূর্তের মধ্যে দুই পক্ষের স্লোগানযুদ্ধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশ হস্তক্ষেপ করে। সেই সময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে অভিযোগ। অভিযোগ আরও, পরিস্থিতি সামাল দিতে গেলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে-কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিজেপি কর্মীদের একাংশ। যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, মনোনয়ন জমা দেওয়ার দিন, তারিখ ও সময় আগেভাগেই প্রশাসনকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও মহকুমা শাসকের দফতরের সামনে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় কীভাবে তৃণমূল কর্মীদের জমায়েতের অনুমতি দেওয়া হল, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।এছাড়াও দুর্গাপুর থানার ওসি ও ডিসি-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাঁদের “তৃণমূলের দালাল” বলেও কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বদলির দাবিও তোলেন।মনোনয়ন পর্বের দিন এই উত্তেজনা দুর্গাপুরের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা