অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সুপ্রিম কোর্টের রায়ে পরে দুর্গাপুরে চাকরি গেল দুই স্কুলের ১২ শিক্ষক শিক্ষিকার!

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষিকা শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছেন দুর্গাপুরের বেশ কয়েকজন। আর এই চাকরি বাতিল হওয়া শিক্ষ শিক্ষিকাদের তালিকায় নাম রয়েছে দুর্গাপুরের দুই সরকারি স্কুলের মোট ১২ জন শিক্ষক শিক্ষিকার। নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক শিক্ষিকা এবং জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪জন শিক্ষক শিক্ষিকা।এদিকে চাকরি বাতিলের খবরে একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তেমনই শিক্ষক শিক্ষি

সুপ্রিম কোর্টের রায়ে পরে  দুর্গাপুরে চাকরি গেল দুই স্কুলের ১২ শিক্ষক শিক্ষিকার!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষিকা শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছেন দুর্গাপুরের বেশ কয়েকজন। আর এই চাকরি বাতিল হওয়া শিক্ষ শিক্ষিকাদের তালিকায় নাম রয়েছে দুর্গাপুরের দুই সরকারি স্কুলের মোট ১২ জন শিক্ষক শিক্ষিকার। নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক শিক্ষিকা এবং জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪জন শিক্ষক শিক্ষিকা।এদিকে চাকরি বাতিলের খবরে একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তেমনই শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুল কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট দুই স্কুলের প্রধান শিক্ষকেরা।অন্য়দিকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এমন রায় ঘোষণা হবে, কল্পনা করতে পারছেন না ২০১৬ সালের প্যানেলে নাম থাকা শিক্ষক, শিক্ষিকারা।

নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. কলিমুলহক বলেন,”আমাদের স্কুলে চার হাজার দুশো পড়ুয়া রয়েছে। ৩৩ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের মধ্যে ৮ জনের চাকরি বাতিল হল। এবার আমরা স্কুল চালাবো কি করে? মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই। তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সে দিকেই তাকিয়ে রয়েছি আমরা।” নাহলে এবার আমরা স্কুল চালাব কী করে?”

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা